News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ গঠিত
Image

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ রবিবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরায় তৃণমূল ছাত্র পরিষদ গঠন করার কথা ঘোষণা করা হল৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ এদিন এসএফআই, এবিভিপি এবং অন্যান্য সংগঠন থেকে আসা মোট ৩৫ জন সাংসদ সুস্মিতা দেব, রাজ্য যুব কমিটির সভাপতি সান্তনু সাহা, সহ-সভাপতি নীল কমল সাহার উপস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করেন৷ ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি এবং তৃণমূল ছাত্র পরিষদের ইনচার্জ নীল কমল সাহা বলেছেন, আজকে প্রথম আমাদের তৃণমূল ছাত্র পরিষদের মিটিং হল৷ গত সাড়ে চার বছরে সুকল ছাত্ররা অনেক রকম অসুবিধার সম্মুখীন হয়েছে৷ শিক্ষক নিয়োগ নেই, অনেক জায়গায় উপরের ক্লাস ফাইভের ছেলেদের প্রথম বা দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের পড়াতে দেখা গিয়েছে৷ এটা খুবই লজ্জার বিষয়, এই ব্যাপারটা কীভাবে আন্দোলনের মাধ্যমে সমাধান করা যায় এবং ছাত্রছাত্রীদের জীবন অন্ধকার থেকে বের করে নিয়ে আসা যায় তার চেষ্টা চলছে৷ এই প্রসঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব বলেছেন, তৃণমূল ছাত্র পরিষদের ইনচার্জ হিসেবে নীল কমল সাহাকে নিযুক্ত করা হল৷ আমরা ছাত্র পরিষদ গঠন করে ছাত্রদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আন্দোলনে নামবো৷ ত্রিপুরার ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে ওদের সমস্যাগুলো চিহ্ণিত করে একটা ভিশন ডকুমেন্ট তৈরি করতে হবে৷ আমরা যখন ত্রিপুরার শিক্ষার দিকে নজর রাখি দেখা যায় শিক্ষক এবং ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে৷ গতকাল টেট শিক্ষকদের হতাশাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যে ওরা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ করেছে৷ ওদের প্রত্যেক ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে৷ আমরা ভিশন ডকুমেন্ট তৈরি করব৷ আমার বিশ্বাস শিক্ষা এই রাজ্যের ভবিষ্যত৷

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top