News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিরানীয়ায় বিজেপি ছেড়ে দেয়া পরিবারের উপর দুসৃকতিদের আক্রমণ
Image

জিরানীয়ায় বিজেপি ছেড়ে দেয়া পরিবারের উপর দুসৃকতিদের আক্রমণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷  জিরানিয়া এলাকায় রাজনৈতিক সন্ত্রাস চরম থেকে চরমতর আকার ধারণ করতে শুরু করেছে৷ শনিবার রাতে জিরানিয়া এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয় একটি পরিবার ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ জানা যায় যে বাড়িতে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়েছে ওই বাড়ির মালিক বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির সমর্থক হিসেবেই কাজ করেছিলেন৷ সরকার ক্ষমতায় আসার পর সরকারি কাজকর্ম এবং দলীয় নেতাকর্মীদের কাজকর্মে তিনি রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েন৷ সে কারণেই ওই ব্যক্তি শাসক দল ছেড়ে কংগ্রেস বলে যোগদান করেন৷ সে কারণেই গতকাল রাতে তার বাড়িতে হামলা সংগঠিত করা হয়৷ বাড়িতে পরিবারের লোকজনরা না থাকায় ভাগ্যিস প্রাণহানির কোন ঘটনা ঘটেনি৷ জানা যায় বাড়ির গেট ভেঙ্গে ভিতরে ঢুকে ঘরের দরজা ভেঙ্গে তারা ঘরের যাবতীয় জিনিসপত্র ভেঙ্গে চুরমার করে দিয়েছে৷ সোনা গয়না মূল্যবান কাপড়-চোপড় সহ বিভিন্ন জিনিসপত্র তারা লুটপাট করে নিয়ে গেছে৷ ঘটনার পর জিনানিয়া থানার পুলিশকে বিষয়টি অবহিত করা হলেও দীর্ঘ দুই ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে যায় বলে অভিযোগ৷ স্বাভাবিক কারণেই সন্ত্রাসীরা নির্বিবাদে সন্ত্রাস চালিয়ে ঘটনাস্থল থেকে চলে যেতে সক্ষম হয়েছে৷ ঘটনার খবর পেয়ে বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ জিরানিয়া সফর করেন৷ ঘটনাস্থল সফর কালে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন রাজ্যে রাজনৈতিক লুটপাট ও সন্ত্রাস চরম আকার ধারণ করেছে৷ তিনি বলেন বিগত নির্বাচনের আগে যারা সরকার পরিবর্তনের জন্য বিজেপির পতাকা তলে শামিল হয়েছিলেন তারা ধীরে ধীরে বুঝতে সক্ষম হচ্ছেন বিজেপিকে ক্ষমতায় এনে তারা বিরাট ভুল করেছেন৷ সে কারণেই যাদের মেরুদন্ড রয়েছে এবং মুখ খুলে কথা বলার সাহস রয়েছে তারা বিজেপির সঙ্গ ছেড়ে আসছেন৷ এটা তাদের কোন অপরাধ নয় বলে বিরোধীনেতা মানিক সরকার অভিমত ব্যক্ত করেন৷ এ ধরনের সন্ত্রাস অবিলম্বে বন্ধ করার জন্য তিনি সরকার ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন৷ পুলিশকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top