News Flash

Image

লরি বোঝাই গাঁজা সহ চালক আটক পানিসাগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ আবারো গাঁজা বিরোধী অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে পানিসাগর থানার পুলিশ৷ শনিবার জাতীয় সড়কে একটি লরি আটক করে ১৬৭২ কেজি শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ লরির চালক সহ লরিটি আটক করে পানিসাগর থানায় নিয়ে যাওয়া হয়েছে৷ লরি চালককে জিজ্ঞাসাবাদ করে গাঁজা পাচার সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে৷ সেই সূত্র ধরে পুলিশ এই চক্রে জড়িত অন্যান্যদের আটক করার জন্য তৎপরতা অব্যাহত রেখেছে৷ উল্লেখ্য রাজ্য থেকে প্রতিনিয়তই লরি সহ বিভিন্ন যানবাহনে এমনকি রেলপথে প্রচুর পরিমাণ গাঁজা বহিঃরাজ্যে পাচার করছে৷ রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার উদ্যোগ গ্রহণ করলেও একাংশের নেশা কারবারিদের দৌলতে সরকারের প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে৷ তবে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব অব্যাহত রেখেছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার গোপন খবরের ভিত্তিতে  আসাম আগরতলা জাতীয় সড়কে উৎ পেতে বসে পানিসাগর থানার পুলিশ   বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে৷  আগরতলা থেকে চুড়াইবাড়ি অভিমুখে আসা এনএল-০১- এএফ-৩২৫৬ নম্বরের বারো চাকার লরিতে তল্লাশি চালিয়ে এই সাফল্য পায় পুলিশ৷ সেইসাথে গ্রেফতার করা হয়েছে উদয়পুর কাকড়াবনের বাসিন্দা লরি চালক অশোক দাসকে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গাঁজা গুলো সিধাই মোহনপুর থেকে বোঝাই করে উত্তর  প্রদেশের উদ্দেশ্যে  নিয়ে  যাওয়া হচ্ছিল৷

Releated Posts

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top