News Flash

  • Home
  • দিনের খবর
  • পুনেতে দহি হান্ডি উৎসবের সময় গুলি, ২ গ্রেফতার
Image

পুনেতে দহি হান্ডি উৎসবের সময় গুলি, ২ গ্রেফতার

পুনে, ২০ আগস্ট ( হি.স.) : শুক্রবার রাতে পুনের ভাদগাঁও এলাকায় দহি হান্ডি উৎসব চলাকালীন ফাঁকা গুলি চালায় এক অভিযুক্ত। এই ঘটনায় একজন আহত হয়েছেন এবং তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযুক্ত ওমকার লোহকরে ও বালা ঢেবেকে গ্রেফতার করেছে সিংহগড় থানার দল। পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, ভাদগাঁওয়ের মহাদেব নগরে ভেতাল মিত্র মণ্ডলের দহিহান্ডি উৎসবের সময় শুভম জয়রাজ মোরে বন্ধুদের সঙ্গে নাচছিল। এই সময় অভিযুক্ত চেতন ঢেবে, ওমকার লোহকরে, অনুরাগ চন্দনে, জ্ঞানেশ্বর যাদব, বালা ঢেবে, সাহিল ভোকে, বৈভব সাবলে এবং তাদের সাত থেকে আটজন বন্ধু পুরনো ঝগড়ার জের ধরে মোরেকে মারধর করে। এ সময় অভিযুক্ত লোহকার তার কাছে থাকা পিস্তল দিয়ে ফাঁকা গুলি চালায়। চেতন ঢেবে তার ঘাড়ে ছুরিকাঘাত করে আরও আহত করে। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পাওয়া মাত্রই সিংহগড় রোড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সিংহগড় রোড পুলিশ অভিযুক্ত বালা ঢেবে এবং অভিযুক্ত ওমকার লোহকরেকে গ্রেফতার করেছে।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top