News Flash

  • Home
  • দিনের খবর
  • টিভি-র অফিসে সিসিটিভি বন্ধ রেখে ৮০ ঘণ্টা তল্লাশি আয়কর দফতরের, প্রতিক্রিয়া ফিরহাদের
Image

টিভি-র অফিসে সিসিটিভি বন্ধ রেখে ৮০ ঘণ্টা তল্লাশি আয়কর দফতরের, প্রতিক্রিয়া ফিরহাদের

কলকাতা, ২০ আগস্ট (হি .স)। একটি বেসরকারি টিভি চ্যানেলের অফিসে ৮০ ঘণ্টা তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। আয়কর দফতরের তল্লাশি প্রসঙ্গে মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কড়া প্রতিক্রিয়া জানালেন তিনি।

অভিযোগ, তল্লাশির সময় বন্ধ করে দেওয়া হয়েছিল অফিসের সিসিটিভি। কেড়ে নেওয়া হয়েছিল সাধারণ কর্মী-সংবাদ কর্মী থেকে শুরু করে সাংবাদিক সকলের মোবাইল ফোন। তন্নতন্ন করা হয়েছে অফিসের অফিসের একাধিক গুরুত্বপূর্ণ নথি-কাগজপত্র। সাংবাদিক থেকে শুরু করে সংবাদ কর্মী অনেকে বাড়ির সঙ্গে যোগাযোগ করতেও বাধা পান।

শনিবার ফিরহাদ বলেন, এ ভাবে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা যায় না। সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এ ভাবে তার কণ্ঠরোধ করার চেষ্টা অন্যায়। মেয়রের কথায়, কোনও সংবাদ কারও পছন্দ হতে পারে আবার না-ও পারে। কিন্তু, তা বলে এ ভাবে চুপ করিয়ে রাখা চেষ্টা করা অন্যায় কাজ।

গত মঙ্গলবার ভোর ছ’টা নাগাদ কলকাতা টিভি’র অফিসে ঢোকেন আয়কর দফতরের আধিকারিকরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। প্রথম দিকে অফিসের কর্মী-সাংবাদিকদের প্রায় অন্ধকারে রেখে ফোন জমা দিতে নির্দেশ দেন তাঁর। এর পরই বন্ধ করে দেওয়া হয় অফিসের সিসিটিভি। এভাবে সিসিটিভি বন্ধ করে ৮০ ঘণ্টা ধরে চলে চল্লাশি।

এ প্রসঙ্গে শনিবার মেয়রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি এভাবে সিসিটিভি বন্ধ করে রাখা হয়, তা হলে সেটা বেআইনি। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে এক্ষেত্রে।

Releated Posts

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top