News Flash

  • Home
  • দিনের খবর
  • জুনিয়র ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী অন্তিম পাঙ্গলকে অভিনন্দন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র
Image

জুনিয়র ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী অন্তিম পাঙ্গলকে অভিনন্দন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র

নয়াদিল্লি, ২০ আগস্ট ( হি.স.) : বুলগেরিয়ার সোফিয়ায় জুনিয়র ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৫৩ কেজি বিভাগে স্বর্ণপদক জয়ের জন্য অন্তিম পাঙ্গলকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাঙ্গল প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে জুনিয়র ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন।

অমিত শাহ টুইট করেছেন, গর্বের মুহূর্ত। ইতিহাস তৈরি করার জন্য এবং অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হওয়ার জন্য অন্তিম পাঙ্গলকে অভিনন্দন। ভারত আপনার কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতিকে সালাম জানায়। আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনার জন্য শুভ কামনা।
প্রসঙ্গত, ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসাবে অনূর্ধ্ব-২০ বিশ্ব কুস্তিতে সোনা জিতেছেন অন্তিম পাঙ্গল। বুলগেরিয়ার সোফিয়াতে চলা এই প্রতিযোগিতায় শুক্রবার ফাইনালে কাজাখস্তানের অটলিন শাগায়েভাকে ৮-০ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন অন্তিম। এই প্রতিযোগিতায় আগে কোনও দিন সোনা জেতেনি ভারত।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top