News Flash

Image

হাইলাকান্দির আলগাপুরে যৌন নির্যাতনের শিকার শিশুকন্যা, গ্ৰেফতার ধৰ্ষক

হাইলাকান্দি (অসম), ২০ আগস্ট (হি.স.) : হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা এলাকায় যৌন নির্যাতনের শিকার হয়েছে এক শিশুকন্যা। ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এদিকে ধর্ষণের শিকার শিশুকন্যার চিকিৎসা চলছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রের খবর।

প্রাপ্ত খবরে প্রকাশ, বছর ২৫-এর বাহারুল ইসল‍াম নামের যুবক গতকাল শুক্রবার সন্ধ্যারাতে ধর্ষণ করেছে বছর ১০-এর এক শিশুকন্যাকে। ঘটনটি সংগঠিত করে গা ঢাকা দেয় অভিযুক্ত। ইতিমধ্যে নির্যাতিতা মেয়েকে প্রথমে হাইলকান্দির সন্তোষকুমার রায় অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করে ডাক্তাররা শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। এখন মেয়েটির শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে, তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক, জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

এদিকে, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে গতকাল রাতেই হাইলাকান্দি পুলিশ অভিযুক্ত বাহারুল ইসল‍ামকে গ্রেফতার করেছে।

Releated Posts

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top