News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিনদুপুরে সোনামুড়ায় দুসৃকতিদের হামলা, পটে ছুরির আঘাত
Image

দিনদুপুরে সোনামুড়ায় দুসৃকতিদের হামলা, পটে ছুরির আঘাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ রাজ্যের আইনশৃঙ্খলার বেহাল  অবস্থার চিত্র বার বার ফুটে উঠছে রাজ্যবাসীর সামনে৷৷ এবার সোনামুড়ায় দিন দুপুরে আক্রমণ চালায় দুর্বৃত্তরা৷ জানা যায়, সোনামুড়া থানাধীন নতুন বাজার এলাকায় মৃত মহরম আলীর বড় ছেলে জামাল হোসেনের বাড়িতে গতকাল রাত বারোটায় হামলা চালিয়ে মাথায় ফাটিয়ে দেয় আব্দুল ছত্তার, নুর নবী, তানবীর হোসেন, ইলিয়াছ হোসেন৷ রাতেই সোনামুড়া হাসপাতালে চিকিৎসা করে থানায় মৌখিক অভিযোগ করেন৷ আজ সকালে থানায় লিখিত অভিযোগ করে বাড়িতে ফেরার পথে বাড়ির সামনেই বাদী দুই ভাইয়ের উপর প্রাণঘাতি হামলা সংঘটিত চাইনিস কোরাল, লোহার রড ও ছুরি দিয়ে৷ জামালের মাথায় রড দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়, তলপেটে ছুরি চালিয়ে রক্তাক্ত করে কেটে ফেলে৷ পাশাপশি মাইন উদ্দিনকে ডান হাতে চাইনিজ কুড়োল দিয়ে কোপ দেয়৷ এলাকার মানুষ দৌড়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়৷ এলাকার মানুষ আক্রান্ত দুই ভাইকে সোনামুড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জামালকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং মাইন উদ্দিনকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র খুব  উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top