News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকায় ফের আক্রান্ত মহাত্মা গান্ধী, উঠছে নিন্দার ঝড়
Image

আমেরিকায় ফের আক্রান্ত মহাত্মা গান্ধী, উঠছে নিন্দার ঝড়

নিউইয়র্ক, ১৯ আগস্ট (হি. স.) :  আমেরিকায় ফের আক্রমণের শিকার  মহাত্মা গান্ধী। আবারও গান্ধী মূর্তি ভাঙল কয়েক জন দুষ্কৃতী। গত ১৬ আগস্ট নিউইয়র্কের শ্রী তুলসী মন্দিরের কাছে গান্ধী স্মারকের উপর প্রতিষ্ঠিত মূর্তিটি ভাঙচুর করে ছ’জন ব্যক্তি। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, ভাঙচুর চালানোয় অভিযুক্ত ব্যক্তিরা রাস্তার ধারে বিভিন্ন বিদ্বেষমূলক মন্তব্যও লিখে রেখে যায়। এই নিয়ে দ্বিতীয় বার ওই মূর্তিটির উপর আক্রমণের ঘটনা ঘটল।
চলতি মাসেরই ৩ তারিখ এই মূর্তিটিকে ভাঙার চেষ্টা করে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি। তবে সে যাত্রায় তারা সফল হয়নি। কিন্তু দ্বিতীয় আঘাতে মূর্তিটি পুরোপুরি ভেঙে পড়ে।
তদন্তে নেমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। পুলিশের নজরদার ক্যামেরায় কিছু ২৫-৩০ বছরের যুবককে দেখা যায়, যাদের পরে দু’টি গাড়ি করে চলে যেতে দেখা যায়। পুলিশের অনুমান, এই যুবকরাই মূর্তি ভাঙচুরের সঙ্গে যুক্ত।
নিউইয়র্কের প্রাদেশিক আইনসভার সদস্য জেনিফার রাজকুমার মূর্তি ভাঙচুরের ঘটনার নিন্দা করে তিনি বলেন, ‘‘খুব দ্রুত অপরাধীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’’ পরে তিনি নিজের টুইটার হ্যান্ডলে জানান, গান্ধীমূর্তি ভাঙচুরের পর যে ভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে সরব হয়েছেন তাতে তিনি আশাবাদী যে সমাজে হিংসা জয়ী হতে পারে না।
চলতি বছরেরই ১৪ জুলাই কানাডায় গান্ধীর একটি আবক্ষ মূর্তি এবং ফেব্রুয়ারিতে আমেরিকার ম্যানহাটনে গান্ধীর একটি পূর্ণাবয়ব মূর্তি ভেঙে ফেলা হয়। তখনও নিন্দার ঝড় উঠেছিল বিভিন্ন মহলে।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top