নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ বৃহস্পতিবারে বিকেলে রইস্যাবাড়ি থেকে নিজ বাড়ি আসার পথে মহারানীর ওয়ারিং বাড়ি এলাকায় যাত্রীবাহী অল্টো গাড়ি উল্টে মৃত্যু হল এক শিশুর৷ মৃত শিশুর নাম আহান জমাতিয়া৷ বয়স ৬ মাস৷ এই দুর্ঘটনায় গাড়ির চালক ও শিশুর মা গুরুতর আহত হন৷ গুরুতর আহত অবস্থায় তাদেরকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷ শিশু মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারের সদস্যদের মধ্যে৷ শোকোস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা৷ ছয়মাসের শিশুর পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা কেউই মেনে নিতে পারছেন না৷ নিয়তির এই নির্মম পরিহাসে গোটা এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে৷

দূর্ঘটনায় ছয়মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
Tags:
Releated Posts
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…


















