News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুই দিনের ত্রিপুরা সফরে আসছেন রাষ্ট্রপতি, বৈঠক করবেন জনজাতি সমাজপতিদের সাথে
Image

দুই দিনের ত্রিপুরা সফরে আসছেন রাষ্ট্রপতি, বৈঠক করবেন জনজাতি সমাজপতিদের সাথে

আগরতলা, ১৮ আগস্ট (হি. স.) : দুই দিনের ত্রিপুরা সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ত্রিপুরায় মহারাজা বীর বিক্রম কলেজের প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি তিনি জনজাতি জনজাতি প্রভাবশালী নেতাদের সাথেও দেখা করবেন। ত্রিপুরা সরকার চাইছে রাষ্ট্রপতির সফরে আরও কিছু কর্মসূচী যুক্ত করা হোক।

সচিবালয় সুত্রে খবর, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ত্রিপুরা সফরে আসছেন। ৯ সেপ্টেম্বর মহারাজ বীর বিক্রম কলেজের প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। ১০ সেপ্টেম্বর জনজাতি সমাজপতিদের সাথে তিনি দেখা করবেন। ১৯ টি জনজাতি গোষ্ঠীর সমাজপতিরা রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাত করেছিলেন এবং তাঁকে ত্রিপুরা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে রাষ্ট্রপতি ত্রিপুরা সফরে আসছেন। সবচেয়ে তাত্পর্যপূর্ণ বিষয় হল, ২০০২ সালের ২৫ জুলাই দেশের ১১ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ড. এ পি জে আব্দুল কালাম ত্রিপুরা দিয়ে পূর্বোত্তর সফর শুরু করেছিলেন। ২০০২ সালের ৪ অক্টোবর তিনি তিনি সফরে এসেছিলেন। আবারও দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মু ত্রিপুরা দিয়েই পূর্বোত্তর সফর শুরু করছেন।

সূত্রের খবর, ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ত্রিপুরা সফরে এসে বিকেলে মহারাজা বীর বিক্রম কলেজের প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে অংশ নেবেন। ১০ সেপ্টেম্বর তিনি উদয়পুরে মাতা ত্রিপুরাসুন্দরীর মন্দিরে পূজা দিয়ে দিনের সূচনা করবেন। এরপর তিনি জনজাতি সমাজপতিদের সাথে সাক্ষাতে মিলিত হবেন। তাঁদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতি বিস্তারিত আলোচনা করবেন।রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যে। শিক্ষা দফতর সহ বিভিন্ন দফতর ওই সফরকে ঘিরে আয়োজনের ডালি সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। সচিবালয় সুত্রে দাবি, ত্রিপুরা সরকার রাষ্ট্রপতির সফরে আরও কিছু কর্মসূচী যুক্ত করতে চাইছে। বিশেষ করে মহারাজা বীর বিক্রমের মর্মর মূর্তির আবরণ উন্মোচন রাষ্ট্রপতির হাতে হোক, ত্রিপুরা সরকার চাইছে। তবে, কোথায় ওই মূর্তি বসানো হবে, প্রশাসনের তরফে নির্দিষ্ট করে কিছুই জানানো হয়নি।

Releated Posts

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top