News Flash

  • Home
  • দিনের খবর
  • পাইলট কার, লাল বাতি ব্যবহার করতে পারবেন না কোনও মন্ত্রী, নির্দেশ মমতার
Image

পাইলট কার, লাল বাতি ব্যবহার করতে পারবেন না কোনও মন্ত্রী, নির্দেশ মমতার

কলকাতা, ১৮ আগস্ট (হি. স.) : রাজ্যের মন্ত্রীদের লাল বাতি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নবান্নে ছিল রাজ্যে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক। সেই বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিনের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কোনও মন্ত্রী আর কলকাতায় পাইলট কার নিয়ে ঘুরতে পারবেন না।

সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রদবদলের পর বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে নতুন ও পুরনো মন্ত্রীদের উদ্দেশে একগুচ্ছ নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকে সারা বাংলায় লাল বাতি লাগানো গাড়ি ব্যবহার না করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একইসঙ্গে এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, কোনও মন্ত্রী লোকাল এলাকা, কলকাতা বা জনবসতিপূর্ণ এলাকায় পাইলট কার নিয়ে ঘুরতে পারবেন না। তবে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় পাইলট কার ব্যবহার করতে পারবেন।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top