News Flash

  • Home
  • দিনের খবর
  • মন্ত্রীদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হবে, রদবদলের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর
Image

মন্ত্রীদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হবে, রদবদলের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৮ আগস্ট (হি. স.) : মন্ত্রীদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হবে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনার পর থেকে প্রচারমাধ্যমের একাংশে, মূলত সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মনে করেন এতে দলের ভাবমূর্তির সাঙ্ঘাতিক ক্ষতি হয়েছে। এই ক্ষতি সামলাতে তিনি মন্ত্রীদের ভাবমূর্তির ওপর জোর দিতে চান। এদিন নতুন মন্ত্রিসভাকে মমতা আরও বলেন, ফাইলে সই করার আগে ভাল করে দেখে নেবেন।

পাশাপাশি এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, এবার থেকে রাজ্যের প্রতিমন্ত্রীদের জন্যেও নির্দিষ্ট কাজ বেঁধে দেবে মুখ্যমন্ত্রীর দফতর। এতদিন রাজ্যের বিভিন্ন দফতরের প্রতিমন্ত্রীদের সেরকম কোনও কাজ থাকত না। এবার প্রতিমন্ত্রীদেরও কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন দফতরের প্রতিমন্ত্রীদের কাজ নির্দিষ্ট করে দেওয়া হবে এবার। যার ফলে প্রশাসনিক কাজ আরও মসৃণ হবে বলে মত প্রশাসনিক আধিকারিকদের। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী কয়েকজন মন্ত্রীকে আরও বেশি করে তাঁদের দফতরকে সময় দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top