News Flash

  • Home
  • প্রধান খবর
  • গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন
Image

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন

কলকাতা, ১৮ আগস্ট (হি. স.): গত কয়েকদিন ধরেই ক্রমাগত আতঙ্ক দিচ্ছে করোনা । সামান্য হলেও বাড়ল করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। করোনার বলি তিনজন। বৃহস্পতিবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে ।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ১০৮ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। ১০৭ জন সংক্রমিত হওয়ায় দ্বিতীয় স্থানে কলকাতা। দৈনিক আক্রান্তের নিরিখে তারপরই রয়েছে পশ্চিম বর্ধমান। সেখানে আক্রান্ত ৩৩ জন। দার্জিলিং ও দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিত যথাক্রমে ৩১ ও ২৪ জন করে। হুগলি, বীরভূম, মালদহ, পশ্চিম মেদিনীপুরে দৈনিক সংক্রমণ ২০ এর নিচে। দক্ষিণ দিনাজপুরে, পূর্ব বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম-সহ বেশ কিছু জেলায় সংক্রমিতের সংখ্যা ১০-এর নিচে। সব মিলিয়ে রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ২১,০৩,৭৬১ । পজিটিভিটি রেট ৪.০৪ শতাংশ।
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে তিনজনের । ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে ২১,৪৩০ । একদিনে সুস্থ হয়ে উঠেছে ৫৮৭ । ফলে মোট সুস্থ হয়ে উঠছেন ২১,০৩,৭৬১ । ফলে সুস্থতার হার বেড়ে ৯৮.৭৭ শতাংশ । একদিনে করোনা পরীক্ষা হয়েছে ১০,৮০০ । যার জেরে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২৬,১৭১,৫০৬ ।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top