News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৪৪ ধারার মধ্যেই সভায় যোগ দেয়ায় মামলা, জামিন নিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে
Image

১৪৪ ধারার মধ্যেই সভায় যোগ দেয়ায় মামলা, জামিন নিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ ২০২০ সালে মূল্যবৃদ্ধি নিয়ে সি আই টি ইউ- এর  ডাকে প্যারাডাইস চৌমুহনীতে এক  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল৷ পুলিশ থেকে আগাম অনুমতি নিয়ে এই প্রতিবাদ সভাতে শামিল হয়েছিলেন সি আই টি ইউ, এমনই দাবি ছিল সি আই টি ইউ নেতৃত্ব দের৷ তবে  তখন আগরতলায় ১৪৪ ধারা মোতায়ন ছিল৷ এই ১৪৪ ধারা অমান্য করে সি আই টি ইউ সভা করেছিলেন, এমনই অভিযোগ এনে পুলিশ সিআইটিইউ নেতাদের বিরুদ্ধে মামলা করেছিলেন৷ তা প্রাক্তন মন্ত্রী ও সিআইটিইউ নেতা মানিক দে, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত, পবিত্র কর সহ ৮জন নেতৃত্বের বিরুদ্ধে এই মামলা হয়েছিল৷ তাদের মধ্যে পবিত্র কর ও প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ ৭ জন নেতা আগে জামিন নিয়েছলেন কোর্ট  থেকে৷ তবে  প্রাক্তন মন্ত্রী মানিক দে বিশেষ কাজে রাজ্যের বাইরে থাকায় আজ জামিন নিয়েছেন আদালত থেকে৷ এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে পবিত্র কর বলেন , কোভিড পরিস্থিতিতে শাসক দলের নেতা কর্মীরা এমনকি মুখ্যমন্ত্রী ও মিছিল মিটিং সংঘটিত করেছে৷ কিন্তু বিরোধী দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের হয়ে  আন্দোলনে নামলেই তাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়৷ এই ভাবে বাম নেতা কর্মীদের আটকানো যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন নেতৃত্বরা৷  

Releated Posts

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top