News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যের ২১ হাজার রেশন ডিলারকে অতিরিক্ত কমিশ
Image

রাজ্যের ২১ হাজার রেশন ডিলারকে অতিরিক্ত কমিশ

কলকাতা, ১৮ আগস্ট (হি. স.) : রাজ্যের ২১ হাজার রেশন ডিলার এবার থেকে অতিরিক্ত কমিশন পাবেন রাজ্য সরকারের কাছ থেকে। পুজোর আগে এই কমিশন নিঃসন্দেহে খুশির হাওয়া বয়ে নিয়ে এল রেশন ডিলারদের কাছে।

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, যে সব রেশন ডিলার কোনও ধর্মঘটে যোগ না দিয়ে মূলত ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালিয়ে গিয়েছেন এবং যাদের এই কাজের জন্য রাজ্যের মানুষ উপকৃত হয়েছেন কেবল তাঁদেরই বেছে বেছে এই অতিরিক্ত কমিশন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

জানা গিয়েছে, ‘দুয়ারে রেশন’ প্রকল্প ভাল করে চালানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত অর্থ কমিশন দেওয়া হবে ২১ হাজার রেশন ডিলারদের। এই সব ডিলাররা আগে প্রতি কুইন্টালে ৯৫ টাকা কমিশন পেতেন। ‘দুয়ারে রেশন’ চালু হওয়ায় আরও ৭৫ টাকা দেওয়া হত। এবার এর সঙ্গে আরও ৫০০০ টাকা ফিক্সড কমিশন দেওয়া হবে এবং তার সঙ্গে ০.২ শতাংশ হারে হ্যান্ডলিং কস্ট দেওয়া হবে। হ্যান্ডলিং কস্ট অর্থাৎ রেশন বিলি করার সময় যে শস্য নষ্ট হয় তার কিছুটা ক্ষতিপূরণ হিসেবে মেটানো হবে। অর্থাৎ সব মিলিয়ে এখন থেকে রেশন ডিলাররা কুইন্ট্যাল প্রতি ১৭০ টাকা তো পাবেনই, সঙ্গে পাবেন ৫ হাজার টাকা ফিক্সড কমিশন এবং হ্যান্ডলিং কস্ট।

পুজোর আগে নিঃসন্দেহে এই সিদ্ধান্ত রেশন ডিলারদের জন্য খুশির খবর বয়ে আনল। উল্লেখ্য রেশন ডিলারদের সংগঠন দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করার জন্য প্রথমে কলকাতা হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করেছিলেন। কিন্তু কোথাও তাঁরা জিততে পারেননি। আদালতে রাজ্যের স্বপক্ষে দুয়ারে রেশন প্রকল্পের পক্ষেই রায় দেয়।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top