News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফিফার নির্বাসন তুলতে কেন্দ্রকে পদক্ষেপ নিতে বলল সুপ্রিম কোর্ট, ২২ আগস্ট অবধি শুনানি স্থগিত
Image

ফিফার নির্বাসন তুলতে কেন্দ্রকে পদক্ষেপ নিতে বলল সুপ্রিম কোর্ট, ২২ আগস্ট অবধি শুনানি স্থগিত

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজন নিশ্চিত করতে এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) ফিফার নির্বাসন প্রত্যাহারের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে সক্রিয় পদক্ষেপ নিতে বলল সুপ্রিম কোর্ট। এদিকে, আপাতত ঝুলেই রইল ভারতীয় ফুটবলের ভাগ্য, ফিফার নির্বাসন নিয়ে সুপ্রিম কোর্ট শুনানি স্থগিত রেখেছে। আগামী ২২ আগস্ট অবধি শুনানি স্থগিত থাকবে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নির্বাসিত করেছে। সঙ্কট মেটাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার।

ফিফার নির্বাসন সংক্রান্ত বিষয়টি বুধবার শুরুতেই উত্থাপিত হয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেই কেন্দ্রকে এ বিষয়ে সক্রিয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। সলিসিটর জেনারেলের অনুরোধ মতোই শুনানি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন বিচারপতিরা। সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টকে জানান যে, নির্বাসন সংক্রান্ত বিষয়টি নিয়ে ফিফার সঙ্গে কেন্দ্রীয় সরকারের আলোচনা চলছে। আলোচনা চালাচ্ছে ফেডারেশনের আদালত নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সও। সুতরাং, সেই আলোচনায় কী ফল হয় তা না জানা পর্যন্ত আদালত যাতে কোনও সিদ্ধান্তে উপনীত না হয়, সেই অনুরোধই করা হয় বিচারপতিদের বেঞ্চের কাছে। তুষার মেহতা এক্ষেত্রে আগামী সোমবার, ২২ আগস্ট পর্যন্ত শুনানি মুলতুবি রাখার অনুরোধ জানান, যা গৃহীত হয়। আগামী ২২ আগস্ট, সোমবার হবে মামলার পরবর্তী শুনানি।

বুধবার সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়ার পরে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সমস্যা মেটানোর চেষ্টা করছে কেন্দ্র। মঙ্গলবারই ফিফার সঙ্গে দু’বার কথা বলেছে তারা। বরফ কিছুটা গলেছে। তুষার আরও জানান, কেন্দ্র আশাবাদী, খুব তাড়াতাড়ি ভারতীয় ফুটবলের উপর থেকে এই সঙ্কট মিটে যাবে। সলিসিটর জেনারেলের বক্তব্য শোনার পরে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ শুনানি স্থগিত করে দেয়। সোমবার এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দেন বিচারপতি।

Releated Posts

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তামিলনাড়ুর আস্থা ভোটে সিবিআই তদন্তের দাবি খারিজ সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতি শাসনের আবেদনও নাকচ

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তামিলনাড়ু বিধানসভায় ১৩ মে অনুষ্ঠিত আস্থা ভোটে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত এবং তদন্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাম মন্দির তহবিল তছরুপকাণ্ডে তদন্ত জোরদার, ফের জিজ্ঞাসাবাদ টিন্নু যাদবের

লখনউ, ১৯ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে অনুদানের অর্থ তছরুপের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে উত্তরপ্রদেশ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top