News Flash

  • Home
  • খেলা
  • জয় দিয়ে লীগ শেষ করে স্ফুলিঙ্গ বৃহস্পতিবার হবে ইউ: ফ্রেন্ডসের মুখোমুখি
Image

জয় দিয়ে লীগ শেষ করে স্ফুলিঙ্গ বৃহস্পতিবার হবে ইউ: ফ্রেন্ডসের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। শেষ আট দলে জায়গা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো। তারপরও জয় দিয়ে গ্রুপ লিগ শেষ করলো স্ফুলিঙ্গ ক্লাব। বুধবার স্ফুলিঙ্গ ক্লাব ৩০ রানে পরাজিত করে চলমান সঙ্ঘকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর সিনিয়র টি-‌২০ ক্রিকেটে। বুধবার এম বি বি স্টেডিয়ামে হয় ম্যাচটি। বিক্রম দেবনাথের অলরাউন্ড পারফরম্যান্সে জয় পায় স্ফুলিঙ্গ। এদিন সকালে প্রথমে ব্যাট নিয়ে স্ফুলিঙ্গ ক্লাব নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান করে। দলের পক্ষে বিক্রম দেবনাথ ২৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, দীপক প্রসাদ ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২,রোহিত প্রখর ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪,শুভজিৎ দাস ১৬ বল খেলে ২ টি  বাউন্ডারির সাহায্যে ১৩ এবং জয়দীপ দেব ৯ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। চলমান সঙ্ঘের পক্ষে শুভম ঘোষ (‌৩/‌১৩) এবং কৌশল আচার্য (‌২/‌২৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে চলমান সঙ্ঘ নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে লক্ষ্মণ পাল ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌ ৩৩, সুকান্ত বিশ্বাস ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪, দেবপ্রসাদ সিনহা ১৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ (‌অপ:‌), জয় কিষান সাহা ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে‌ ১২ এবং আরমান হুসেন ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। স্ফুলিঙ্গের পক্ষে জয়দীপ ভট্টাচার্য (‌২/‌১১), বিক্রম দেবনাথ (‌২/‌১২), স্বরব সাহানি (‌২/‌১৪) এবং শ্রীদাম পাল (‌২/‌২৪) সফল বোলার।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top