News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে বিশিষ্ট নাগরিকের মৃত্যুতে শোকের ছায়া
Image

ধর্মনগরে বিশিষ্ট নাগরিকের মৃত্যুতে শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷ ধর্মনগরের একজন আদর্শ শিক্ষক, একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং একজন প্রকৃত মানুষ দরদী সমাজসেবী বলতে যা বুঝায় বিনয় ভূষণ রায় ছিলেন তাই৷ তাই ষোল আগাস্ট সন্ধ্যা ৫ঃ৩৭ মিনিটে যখন তিনি ইহলোক ত্যাগ করেন, তখন উনার জন্য ছিল উপচে পড়া ভিড়৷ জীবনের শুরুতে ধর্মনগরের দীননাথ নারায়নী বিদ্যামন্দিরে শিক্ষক হিসাবে পেশা শুরু করেছিলেন৷ ১৯৮৩ সালে তিনি ছিলেন ধর্মনগর থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী, তারপর ৮৮, ৯৩ প্রতিটি নির্বাচনে ছিলেন একজন সক্রিয় কংগ্রেসের যোদ্ধা৷ অবিভক্ত উত্তর জেলার সভাপতি দায়িত্বে ছিলেন৷ একসময় সেবা দলের সভাপতি দায়িত্বেও ছিলেন বেশ দীর্ঘদিন৷ ওনার ছোট দুই ভাই বিজয় কান্তি রায় এবং বিমল কান্তি রায় দুজনেই পেশাদারী জীবনে উচ্চ শিক্ষিত এবং উচ্চ পদের  অধিকারী৷ জীবনের সমস্ত সঞ্চয় কম বয়সে ছোট ভাইদের জন্য তারপর অগণিত ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নেওয়া, তাদেরকে পড়াশোনা করানো, জামা কাপড় দেওয়া ,খাওয়া থাকা সবই নিজ বাড়িতে ব্যবস্থা করে নিজে অবিবাহিত জীবন যাপন করেছেন৷ ৮৮ বছর বয়সে ১৬ আগস্ট মৃত্যুর কোলে ঢলে পড়ার সাথে সাথে অগণিত মানুষ উনার বাড়িতে ভিড় করে৷ কত মেয়ের পড়াশোনা চালানো, বিয়ের খরচ যোগাড় করা সবই করে দিতেন উনার সঞ্চয় টাকা থেকে৷তাই ওনার সঞ্চয়ের ভান্ডার ছিল শূন্য৷ সাধারণ মানুষই ছিল এই লোকটার মূল সঞ্চয়৷ বেশ কিছুদিন বার্ধক্য জনিত রোগের কারণে বাড়িতে থেকে অবশেষে মৃত্যুবরণ করার সাথে সাথে অজস্র সজল চক্ষু নিয়ে মানুষের অগণিত ভিড়৷ রাতে ধর্মনগরের দেওয়ানপাশার শ্মশানে পঞ্চভুতে বিলীন হয়ে যায় বিনয় ভুষণ রায়ের শবদেহ৷

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top