News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে স্বাস্থ্যকর্মীদের উপর তালিবানি হামলা, নিহত দুই
Image

পাকিস্তানে স্বাস্থ্যকর্মীদের উপর তালিবানি হামলা, নিহত দুই

ইসলামাবাদ, ১৬ আগস্ট (হি.স.): পাকিস্তানে ফের তালিবানি হামলার শিকার স্বাস্থ্যকর্মী । মঙ্গলবার শিশুদের পোলিয়োর টিকা দিতে গিয়ে জঙ্গি হামলার শিকার হল পাক স্বাস্থ্যকর্মীদের কনভয়। এদিন সকালে পাক খাইবার-পাখতুনখোয়া প্রদেশের ওই ঘটনায় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মী নিহত হয়েছেন। ঘটনার পিছনে পাক তালিবানের কোনও গোষ্ঠী রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

খাইবার-পাখতুনখোয়া প্রদেশের প্রশাসন জানিয়েছে, আফগানিস্তান সীমান্তের অদূরের দক্ষিণ ওয়াজিরিস্তান এবং তঙ্ক জেলার সীমানায় এই ঘটনা ঘটেছে। দুই বন্দুকধারী জঙ্গি আচমকা স্বাস্থ্যকর্মীদের একটি দলের উপর হামলা চালায়। জঙ্গিদের গুলিতেই মৃত্যু হয় দুই পুলিশকর্মীর।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই পাক তালিবানের একটি কট্টরপন্থী অংশ পোলিয়ো টিকাকরণ কর্মসূচির বিরোধিতা করছে। এর আগেও পোলিয়ো-টিমের উপর হামলার ঘটনা ঘটেছে। তাই জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে পুলিশি পাহারায় পোলিয়ো টিকাকরণ কর্মসূচি চালাতে হয়।

খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মহম্মদ খান হামলার নিন্দা করে বলেন, ‘‘সন্ত্রাসবাদী শক্তি পাকিস্তানের শিশুদের পোলিয়ো টিকার অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে। তাদের ষড়যন্ত্র সফল হতে দেব না। প্রাদেশিক পুলিশ প্রধান এবং নিরাপত্তা বাহিনীকে দ্রুত হামলাকারীদের খুঁজে বার করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।’’

Releated Posts

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

অলৌকিক উদ্ধার! নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই কর্মী

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের বিধ্বংসী বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের বন্যাদুর্গতদের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১০ মিলিয়ন ডলার অনুদান দিলেন মার্কিন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top