News Flash

  • Home
  • বিদেশ
  • যথাযথ মর্যাদায় বাংলাদেশে পালিত হল শোকদিবস, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা শেখ হাসিনার
Image

যথাযথ মর্যাদায় বাংলাদেশে পালিত হল শোকদিবস, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা শেখ হাসিনার

ঢাকা, ১৫ আগস্ট ( হি.স.) : আজ যথাযথ মর্যাদায় বাংলাদেশে পালিত হল শোকদিবস। জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ও বেদনার দিন। জাতীয় শোক দিবস আজ।

সোমবার সকাল সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বাহিনীর একটি সশস্ত্র দল গার্ড অফ অনার দেয়। এর আগে ঢাকার বনানী কবরস্থানে মা-ভাই-বউদিদের শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। তারও আগে ভোর সাড়ে ৬টায় ধানমান্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশ হারিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ তাঁর পরিবারের ১৮ সদস্যকে। শুধুমাত্র বঙ্গবন্ধুর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে গিয়েছিলেন। এই মর্মান্তিক ঘটনার পর পাঁচ বছর ভারতে কাটিয়ে দেশে ফিরেছিলেন হাসিনা ও রেহানা। দেশে ফিরেও স্বস্তি পাননি শেখ হাসিনা। তাঁর প্রাণনাশের জন্য ঘাতকরা বোমা-গ্রেনেড হামলা, জনসভায় বোমা পুঁতে রাখা, প্রকাশ্যে গুলি চালিয়ে ১৮ বার প্রাণনাশের চেষ্টা চালায়।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top