News Flash

  • Home
  • প্রধান খবর
  • মামলার দ্রুত নিষ্পত্তি হচ্ছে রাজ্যে : প্রধান বিচারপতি
Image

মামলার দ্রুত নিষ্পত্তি হচ্ছে রাজ্যে : প্রধান বিচারপতি

কলকাতা, ১৫ আগস্ট (হি.স.) : গত এক বছরে প্রায় ৬৩ হাজার মামলার নিষ্পত্তি করেছে উচ্চ আদালত। সোমবার স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করে এমনটাই জানালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তিনি আরও জানান, হাই কোর্টের বিচারপতির সংখ্যা অনেকটাই বেড়েছে। এখন ৪৫ জন বিচারপতি কর্মরত রয়েছেন হাই কোর্টে।

এদিনের অনুষ্ঠানে তিনি বলেন, কোভিডের সময় বিচারের কাজ থেমে থাকেনি। একাধিক উপায়ে মানুষকে বিচার দেওয়ার কাজ করা হয়েছে। গত এক বছরে প্রায় ৬৩ হাজার মামলার নিষ্পত্তি করেছে উচ্চ আদালত। রাজ্যের সব আদালত মিলিয়ে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা কয়েক লক্ষ।

গত ছয় মাসে হাই কোর্টের বিচারপতির সংখ্যা অনেকটাই বেড়েছে। এখন ৪৫ জন বিচারপতি কর্মরত রয়েছেন হাই কোর্টে। সম্প্রতি আরও নয় জন নতুন বিচারপতি যোগ দেবেন উচ্চ আদালতে। ফলে হাই কোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৪। এ নিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘‘এক সঙ্গে এত সংখ্যক বিচারপতি এর আগে কোনও দিন কর্মরত ছিলেন না। এ বার অনেকটাই বেড়েছে বিচারপতির সংখ্যা।’’ ওই প্রসঙ্গে প্রধান বিচারপতি জানান, বিচারপতির সংখ্যা বৃদ্ধির ফলে অতিরিক্ত কোর্ট রুম, বিচারপতিদের চেম্বার এবং অফিসের জন্য জায়গা দরকার ছিল। রাজ্য সরকার নিউ সেক্রেটারি বিল্ডিং দিয়েছে। ধীরে ধীরে সেখানে আদালতের কাজ শুরু করা হবে।

রাজ্য লিগ্যাল সার্ভিসেস অথরিটি প্রশংসা শোনা যায় প্রধান বিচারপতির মুখে। তাঁর কথায়, ‘‘বিচারকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন ভাবে কাজ করেছে লিগ্যাল সার্ভিসেস অথরিটি। বিচারব্যবস্থার উপযোগিতা জেলায় জেলায় গিয়ে প্রচার করা, মোবাইল ভ্যানে এলাকায় এলাকায় ঘুরে মানুষকে বিচার প্রক্রিয়া সম্বন্ধে সচেতন করার কাজ তারা করেছে।’’ প্রধান বিচারপতি শ্রীবাস্তব আরও জানান, গত এক বছরে ১৫০ জন ক্ষতিগ্রস্ত মানুষকে চার কোটি টাকার বেশি ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিয়েছে হাই কোর্ট।-

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top