News Flash

  • Home
  • দেশ
  • দেশের দৈনিক করোনা গ্রাফ আরও খানিকটা কমল, উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স
Image

দেশের দৈনিক করোনা গ্রাফ আরও খানিকটা কমল, উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স

নয়াদিল্লি, ১৪ আগস্ট ( হি.স.) : দেশের দৈনিক করোনা গ্রাফ আরও খানিকটা কমলেও, উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স। একদিকে করোনা অন্যদিকে মাঙ্কিপক্স। একই দিনে দিল্লিতে সন্ধান মিলল আরও এক মাঙ্কিপক্স আক্রান্তের। এই নিয়ে শুধু রাজধানী দিল্লিতে মাঙ্কিপক্সের কবলে পড়লেন ২ জন। গোটা দেশে আক্রান্ত ১০। এদিকে খানিক স্বস্তি মিললেও দৈনিক করোনা আক্রান্ত নেহাত কম নয়।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯২ জন। যা আগের দিনের থেকে সামান্য কম। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ১৬ হাজার ৮৬১ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৬ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪১ জন। যা আগের দিনের থেকে অনেকটাই কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৩৭।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৬ লক্ষ ৯ হাজার ৫৬৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০৭ কোটি ৯৯ লক্ষ।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top