News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে একদিনে করোনায় মৃত ১০, টানা ১০ দিন দু’ হাজারের ওপর সংক্রমণ
Image

দিল্লিতে একদিনে করোনায় মৃত ১০, টানা ১০ দিন দু’ হাজারের ওপর সংক্রমণ

নয়াদিল্লি, ১৩ আগস্ট ( হি.স.) : টানা ১০ দিন দিল্লির দৈনিক করোনা সংক্রমণ রইল দু’ হাজারের ওপর।

আগের গত ২৪ ঘণ্টায় ছিল ২৬২৭, গত ২৪ ঘণ্টায় খানিকটা কমে তা হল ২১৩৬। তবে বেড়ে গেল মৃত্যু। আগের দিনের ৬ জনের পর গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হল ১০ জনের। চিন্তা বাড়াচ্ছে এদিনের পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টার ১৪.৩৯ এর পর তা গতকাল ছিল ১৫.০২ শতাংশ।
গত ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে একদিনে মৃত্যু হয়েছিল ১২ জনের। তারপর শুক্রবার ১০ জনের মৃত্যু। শুক্রবারের নতুন সংক্রমণ দেখা গেল ১৪,২২৫টি কোভিড পরীক্ষায়, জানিয়েছে রাজধানীর স্বাস্থ্য দফতরের বুলেটিন। সবমিলিয়ে দিল্লিতে করোনায় সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১৯,৮০,৪০২। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ২৬,৩৬৭ জনের।

প্রসঙ্গত, করোনার ঢেউ ভারতে যতবার আছড়ে পড়েছে তাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া রাজ্যগুলোর মধ্যে সবার আগে নাম আসবে দিল্লি এবং মহারাষ্ট্রের। বেশিরভাগ আন্তর্জাতিক উড়ান দিল্লি এবং মুম্বই বিমানবন্দরে এসে নামে। ফলে বাইরের দেশ থেকে সংক্রমণ ঢুকে পড়ার সম্ভাবনা প্রবল।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top