News Flash

Image

দেরিতে বুঝতে পেরেছেন নীতীশ কুমার: উদ্ধব ঠাকরে

মুম্বই, ১২ আগস্ট ( হি.স.) : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দেরিতে বুঝতে পেরেছেন বলে মনে করেন শিবসেনা সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শুক্রবার তিনি বলেন, ২০১৯ সালের বিষয় ২০২২ সালে নীতীশ কুমার বুঝেছেন। উদ্ধব ঠাকরেও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে নিশানা করে তিনি বলেন, এই সময়ে রাজ্য সরকারে খুশি কম, অসন্তোষ বেশি। খুব শিগগিরই এর প্রভাব জনগণের চোখে পড়বে।

শুক্রবার মুম্বইতে শিবসেনা কর্মী ও কাউন্সিলরদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন শিবসেনা সভাপতি ঠাকরে। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সর্বদা তার মিত্রদের একটি নিয়মতান্ত্রিক উপায়ে দুর্বল করে। একসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় বিজেপির সর্বদা চেষ্টা থাকে মিত্র প্রার্থীদের পরাজিত করা। শিবসেনা আগে এমন অনেক নির্বাচনে এর ধাক্কা খেয়েছিল। যার কারণে ২০১৯ সালে একলা চলার সিদ্ধান্ত নিয়েছিল। বিহারের নীতীশ কুমার দেরিতে তা বুঝতে পেরেছেন।

Releated Posts

ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও চ্যালেঞ্জিং পর্যায়ে প্রবেশ করছে: রিপোর্ট

রোম, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই ভারত…

ByByNews Desk Sep 20, 2026

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top