News Flash

  • Home
  • বিদেশ
  • সিঙ্গাপুরে একমাস কাটিয়ে ব্যাঙ্ককে পা রাখলেন গোতাবায়া রাজাপক্ষ
Image

সিঙ্গাপুরে একমাস কাটিয়ে ব্যাঙ্ককে পা রাখলেন গোতাবায়া রাজাপক্ষ

ব্যাঙ্কক, ১২ আগস্ট ( হি.স.) : সিঙ্গাপুরে একমাস কাটানোর পর ব্যাঙ্ককে এসে পৌঁছলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। প্রবল জনরোষের মুখে গত মাসেই শ্রীলঙ্কা ছাড়তে বাধ্য হয়েছিলেন গোতাবায়া। এরপর মলদ্বীপ ঘুরে সিঙ্গাপুরে আশ্রয় নেন তিনি।

সূত্রের দাবি, সেদেশে ভিসার মেয়াদ ফুরিয়েছে গোতাবায়ার। সেই কারণেই আবারও ‘ঠিকানা’ বদল করতে হল তাঁকে। যদিও অন্য একটি সূত্র থেকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই গোতাবায়ার ভিসার মেয়াদ ১১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সিঙ্গাপুর সরকার।
গত মাসে কার্যত প্রাণ হাতে করে কলম্বোর বিলাসবহুল সরকারি বাসভবন ছাড়তে বাধ্য হয়েছিলেন গোতাবায়া রাজাপক্ষ। স্বভূমি ছেড়ে সটান মলদ্বীপ পাড়ি দিয়েছিলেন তিনি ৷ তারপর সেখান থেকে যান সিঙ্গাপুর। এরপর মলদ্বীপ থেকে ‘ব্যক্তিগত সফরে’ সিঙ্গাপুর পৌঁছে গিয়েছিলেন তিনি ৷ টানা একমাস সেখানেই কাটিয়ে ব্যাঙ্ককে পা রাখলেন।

এদিকে, গোতাবায়ার রাজনৈতিক সহযোদ্ধা রনিল বিক্রমসিংহেকে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়েছে ৷ গত ৪৪ বছরে এই প্রথম শ্রীলঙ্কার পার্লামেন্ট সরাসরি কোনও প্রেসিডেন্টকে নির্বাচন করল ৷ গত প্রায় সাড়ে চার দশক ধরে এই দায়িত্ব পালন করে এসেছে দেশের আমজনতা ৷ সর্বদাই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে গণভোটের মাধ্যমে ৷

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top