News Flash

Image

রাজের অভিযোগ মানতে নারাজ তথাগত

কলকাতা, ১১ আগস্ট (হি. স.) : তিন বছরের প্রতীক্ষা শেষ। মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’। কিন্তু প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ও ছবির পরিচালক রাজ চক্রবর্তীর ঠান্ডা লড়াই অব্যাহত।

বর্ষীয়ান নেতা তথাগতবাবু ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী পার্নো মিত্র সম্পর্কে সম্প্রতি টুইটারে লেখেন, ‘২০২১-এর বিধানসভা নির্বাচনে হিন্দুত্ববাদী একটি পার্টির একজন ‘কামিনী’ দুঃখিত প্রার্থী ছিলেন না? এখন মানুষের পরিচয় বোঝাতে ময়দানে নেমেছেন? বেশ বেশ।’ পার্নোকে বয়কটের ডাকও দেন তিনি।

তথাগতবাবুর মন্তব্যের প্রতিক্রিয়ায় পরিচালক রাজের কথায়, ‘‘খুবই খারাপ লেগেছে। কিন্তু এক জন বর্ষীয়ান নেতাকে নিয়ে কোনও মন্তব্য করব না। তথাগত রায়ের এই অভ্যাস নতুন নয়। উনি নারীদের সম্মান করতে জানেন না। প্রায়ই মহিলাদের উদ্দেশে বাজে শব্দ ব্যবহার করে থাকেন। এটাই বোধহয় ওঁর বিশেষত্ব।’’

বৃহস্পতিবার এই প্রতিবেদক এ নিয়ে তথাগতবাবুর মতামত জানতে চাইলে তিনি তাঁর মন্তব্যকে কুৎসা বলে মানতে রাজি হননি। তাঁর কথায়, “এই কামিনীরা কেন বিজেপিতে এসেছিলেন, কেন এবং কিসের বিনিময়ে নির্বাচনের টিকিট ও টাকা পেয়েছিলেন, এবং হেরে যাবার পর পিঠটান দিয়েছিলেন তাও কি বলে দিতে হবে? কামিনী তো কোনো খারাপ কথা নয়। এই নামের একজন প্রখ্যাতা বাঙালি কবি ছিলেন।“

Releated Posts

যুবকদের দেশগঠনে যুক্ত করার মোদির আহ্বানকে সমর্থন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়াদের, পেপার ফাঁস রুখতে কড়া পদক্ষেপের দাবি

রাঁচি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘যুবশক্তি’কে কাজে লাগিয়ে দেশগঠনের আহ্বানকে স্বাগত জানিয়েছেন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়ারা। একইসঙ্গে…

ByByNews Desk Aug 15, 2026

নাম বদল নয়, মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে কংগ্রেস: কেন্দ্রকে খাড়গের খোঁচা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): নাম পরিবর্তনের রাজনীতি না করে কংগ্রেস মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে বলে দাবি…

ByByNews Desk Aug 15, 2026

নেপালের সঙ্গে যোগাযোগ ও জ্বালানি সহযোগিতা আরও জোরদারের বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ১৫ আগস্ট (আইএএনএস): নেপাল ও ভারতের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হচ্ছে বলে জানালেন নেপালে নিযুক্ত ভারতের…

ByByNews Desk Aug 15, 2026

‘বড় স্বপ্ন উন্নতির গতি বাড়ায়’: উন্নয়ন ও শক্তি নিরাপত্তায় ভারতের রূপরেখা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): বড় স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষী জাতীয় লক্ষ্যই দেশের উন্নয়নের গতি বাড়ায় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top