News Flash

Image

টানা বৃষ্টিতে অন্ডালের কাজোড়ায় ধস, আতঙ্ক

দুর্গাপুর, ১১ আগস্ট (হি. স.) : রাতভর টানা বৃষ্টি। আর তার জেরে খনি অঞ্চলে ধস নামল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইসিএলের কাজোড়ার পড়াশকোল এলাকায়। পরাশকোল কোলিয়ারি (পশ্চিম) সংলগ্ন একটি ফুটবল মাঠের ঠিক পাশেই ধসের বিশাল এলাকাজড়ে মাটি ধস দেখা যায়। ধসে প্রায় ৫০ বর্গফুট বৃত্তাকার মাটি প্রায় ১০ ফুট নিচে চলে যায়। ঘটনাস্থল থেকে একটু দূরে ছ’ নম্বর আবাসিক কলোনি রয়েছে। সেখানে খনি কর্মীরা থাকেন। এছাড়াও রয়েছে একটি কয়লা খনি। খুব কাছে রয়েছে জনবসতিও। ধসের খবর চাউর হতেই আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,” কয়লা উত্তোলনের পর মাটির নিচের খনিগুলো ঠিকমতো বালি দিয়ে ভরাট হয় না। তার ফলে এলাকায় প্রায়ই ধস নামে।”খবর পেয়ে কোলিয়ারি কর্তৃপক্ষ ঘটনাস্থলের গোটা এলাকা কাঁটা তার দিয়ে ঘিরে দেয়। ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ধস এলাকায় একটি পুরনো খনির সিম যা কয়েক বছর আগে বন্ধ হয়ে গেছে। লাগাতার বৃষ্টিতে মাটি নরম হয়ে গেছে, তার জেরে ধস নেমেছে। মাটি ভরাট করার কাজ চালাচ্ছে।”

Releated Posts

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

বিশ্ব আরও বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত মার্কিন অবস্থান, চিনের সঙ্গে তার সম্পর্ক এবং পুরনো বাণিজ্যিক ধারণাগুলির পরিবর্তনের মধ্যে বিশ্ব…

ByByNews Desk Sep 29, 2026

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-চিন সম্পর্কের উন্নতি, তবে সীমান্তই মূল বিষয়: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত অচলাবস্থার সময়ের তুলনায় ভারত-চিন সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কতটা স্বাভাবিক…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top