News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে আনন্দমার্গ সুকলের উদ্যোগে রাখী বন্ধন উৎসব আজ
Image

বিশালগড়ে আনন্দমার্গ সুকলের উদ্যোগে রাখী বন্ধন উৎসব আজ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ আগস্ট৷৷  প্রতিবারের মতো এবারও আনন্দমার্গ প্রচারক সংঘ বিশালগড় ইউনিটের উদ্যোগে আনন্দ মার্গ সুকল বিশালগড় -এর  পরিচালনায় ১১ই আগস্ট বৃহস্পতিবার আনন্দমার্গের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ  ‘শ্রাবণী পূর্ণিমা ও রাখী বন্ধন উৎসব ’ উদযাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে৷ উল্লেখ্য, এই দিনেই আনন্দ মূর্তিজী কলকাতার কাশীমিত্র ঘাটে প্রথম দীক্ষা দানের মাধ্যমে গুরু রূপে ধরাধামে আবির্ভূত হন৷ মূল অনুষ্ঠানটি হবে বিশালগড় আনন্দ মার্গ সুকলের জাগৃতি গৃহে৷ অনুষ্ঠান শেষে বিশালগড় বাজারের ব্যবসায়ী, পথচারী সহ অফিসের কর্মচারীদের রাখী পরানো হবে৷ বিশালগড় আনন্দ মার্গ সুকলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মোট ১৫টি গ্রুপে বিভক্ত হয়ে বিশালগড় বাজারের ব্যবসায়ী ,পথচারী ও বিভিন্ন অফিসের কর্মীদের রাখী পরিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে নেওয়া হবে৷            

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top