News Flash

  • Home
  • প্রধান খবর
  • নীতীশকে তোপ নিত্যানন্দ রাইয়ের, বললেন ক্ষমতার জন্য তিনি যা ইচ্ছে করতে পারেন
Image

নীতীশকে তোপ নিত্যানন্দ রাইয়ের, বললেন ক্ষমতার জন্য তিনি যা ইচ্ছে করতে পারেন

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): বিজেপির সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন জেডি (ইউ) প্রধান নীতীশ কুমার। এনডিএ ছেড়েছে জেডি (ইউ)। এই সিদ্ধান্তের জন্য নীতীশ কুমারের বিরুদ্ধে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিহারের বিজেপি সাংসদ নিত্যানন্দ রাই। বুধবার ক্ষোভের সুরে নিত্যানন্দ রাই বলেছেন, ক্ষমতার জন্য তিনি যা ইচ্ছে করতে পারেন। বিহারের জনগণের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন বলেও অভিযোগ নিত্যানন্দ রাইয়ের।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিহারের নতুন রাজনৈতিক সমীকরণ প্রসঙ্গে নিত্যানন্দ রাই বলেছেন, আরজেডি ও তেজস্বী যাদবের সঙ্গে নীতীশ কুমারের যাওয়া বিহারের জনগণ ও জনাদেশ, লোহিয়া-জেপি-জর্জের মতাদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা। কংগ্রেস-আরজেডি-র সঙ্গে যাওয়া প্রমাণ করে যে নীতিশ কুমার ক্ষমতায় থাকার জন্য সবকিছু করতে পারেন।

নিত্যানন্দ রাই আরও বলেছেন, “১৯৭৪ সালের আন্দোলনে (বিহার আন্দোলন), যুবসমাজ নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন – নীতীশ কুমার কংগ্রেস এবং আরজেডি-র সঙ্গে জোট গঠন করে তাঁদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ১৫ বছরের দীর্ঘ সন্ত্রাস ও নৈরাজ্যের সঙ্গে আপস করার অর্থ কী?”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top