News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্র কয়লা ব্লক বরাদ্দ মামলায় প্রাক্তন কয়লা সচিব এইচসি গুপ্তা-র তিন বছরের কারাদণ্ড
Image

মহারাষ্ট্র কয়লা ব্লক বরাদ্দ মামলায় প্রাক্তন কয়লা সচিব এইচসি গুপ্তা-র তিন বছরের কারাদণ্ড

নয়াদিল্লি, ৮ আগস্ট ( হি.স.) : মহারাষ্ট্র কয়লা ব্লক বরাদ্দ মামলায় দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত সোমবার প্রাক্তন কয়লা সচিব এইচসি গুপ্তাকে তিন বছরের কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন । বিশেষ জজ অরুণ ভরদ্বাজ এই রায় দেন।প্রাক্তন যুগ্ম সচিব কেএস ক্রোফাকে দুই বছরের এবং গ্রেস ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর মুকেশ গুপ্তকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত দুপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত গত ৪ আগস্ট সাজার মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত সংরক্ষণ করে। আদালত এইচসি গুপ্তা এবং প্রাক্তন যুগ্ম সচিব কেএস ক্রোফাকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করেছিল। আদালত এই মামলায় অভিযুক্ত গ্রেস ইন্ডাস্ট্রিজ-র পরিচালক মুকেশ গুপ্তকেও দোষী সাব্যস্ত করেছিল। ১৯৭-পৃষ্ঠার রায়ে আদালত বলেছিল, প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে তিনটি বৈঠকে মহারাষ্ট্রের লোহারা পূর্ব কয়লা ব্লকের বরাদ্দ সংক্রান্ত মিথ্যা তথ্য দিয়েছেন এইচসি গুপ্তা।
উল্লেখ্য, এর আগেও তিনটি কয়লা ব্লক বরাদ্দ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এইচসি গুপ্তা। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ২০২০ সালের ১৬ ডিসেম্বর ঝাড়খণ্ডের একটি কয়লা ব্লক বরাদ্দ মামলায় এইচসি গুপ্তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০ হাজার জিআই নিবন্ধনের লক্ষ্য ভারতের, এফটিএ-র মাধ্যমে বাড়বে আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০ হাজার ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধনের লক্ষ্য নিয়েছে ভারত। একই সঙ্গে…

ByByNews Desk Aug 4, 2026

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top