News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হর ঘর তিরঙ্গা-সফল করতে কল্যাণপুরে যুব মোর্চার উদ্যোগে বিশেষ সভা
Image

হর ঘর তিরঙ্গা-সফল করতে কল্যাণপুরে যুব মোর্চার উদ্যোগে বিশেষ সভা

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৭ আগস্ট৷৷ হর ঘর তিরাঙ্গা৷ এই অভিযানকে সফল করতে কল্যাণপুর বিজেপি যুব মোর্চার মণ্ডল কার্যক্রমে বৈঠক অনুষ্ঠিত হয়৷ মূলত এই চলতি মাসের ১৩ থেকে ১৫ ই আগস্ট রাজ্যের প্রতিটি ঘরে তেরঙ্গা ঝান্ডা তোলার আবেদন জানিয়ে প্রত্যেকটি বাড়িতে যাবে যুব মোর্চার সদস্য সদস্যরা৷ তার পাশাপাশি ২০২৩ এ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ বানিয়ে কিভাবে সংগঠনকে আরো শক্তিশালী করা যায় এবং আগামী নির্বাচন অবধি কি হবে রনকৌশল তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ তার পাশাপাশি যুব মোর্চার পতাকা তলে আরো নতুন নতুন যুবকদের যুক্ত করা এইসব বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের সভায়৷ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় হর ঘর তিরঙ্গা এই অভিযানকে সামনে রেখে কল্যাণপুর যুব মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে হবে প্রভাত ফেরী, স্বচ্ছ ভারত অভিযান, সাইকেল রেলি সহ আরো নানান অনুষ্ঠান৷ ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের ৫৬ টি বুথ কমিটির যুব মোর্চার ভাই-বোনরা প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবে তেরঙ্গা পতাকা যেন সবাই নিজ নিজ বাড়িতে তুলেন সেই বিষয়ে বলার জন্য৷ এদিনের সভায় ৫৬টি বুথ কমিটি থেকেই যুবক যুবতীরা অংশ নেয় যুবমোর্চার মন্ডল কার্যকারিনী বৈঠক এ৷ সভায় কল্যাণপুর যুব মোর্চা মন্ডল সভাপতি শুভঙ্কর সেনকে সভাপতি করে বক্তব্য রাখেন খোয়াই জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক রাজীব পাল, মন্ডল সভাপতি জীবন দেবনাথ সহ অন্যান্যরা৷ উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লক চেয়ারম্যান সোমেন গোপ৷ এই সভাকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পড়ে কল্যাণপুরে৷

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top