News Flash

  • Home
  • দেশ
  • নীতি আয়োগের ৭তম পরিচালনা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী মোদী
Image

নীতি আয়োগের ৭তম পরিচালনা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৭ আগস্ট ( হি.স.) : রবিবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের ৭ তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে মূল নীতি সংক্রান্ত বিষয়ে মতামত বিনিময় করতে এই বৈঠক।

রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নর এবং কেন্দ্রীয় মন্ত্রীরা অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারামন, এস জয়শঙ্কর, নীতিন গড়কড়ি, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে।
মুখ্যমন্ত্রীদের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন রেড্ডি ছিলেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও বৈঠকে অংশ নেন।

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর রাধা কৃষ্ণ মাথুর।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top