News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
Image

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

কলকাতা, ৬ আগস্ট (হি. স.) : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। একই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৬০ কিলোমিটাই বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ৮ থেকে ১১ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। চলতি মরশুমে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতে ব্যাপক ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। সেই ঘাটতি অনেকটাই মিটবে বলে মনে করছে আবহাওয়াবিদদের একাংশ। তার সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৬০ কিলোমিটাই বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দিঘা, মন্দারমণি সহ উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা।

চলতি মরশুমে বৃষ্টিপাতের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেছিল দক্ষিণবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গে সময়ের আগে প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বিলম্বে ঘটেছিল বর্ষার প্রবেশ। পাশাপাশি মৌসুমী বায়ু দুর্বল থাকায় সেভাবে বৃষ্টিপাত পায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলি। স্বাভাবিকভাবেই বৃষ্টিপাতের ব্যপক ঘাটতি তৈরি হয়- পরিমাণটা ৪৬ শতাংশ। কিন্তু, অবশেষে মিটতে চলেছে সেই ঘাটতি। আগামী সপ্তাহেই রাজ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top