News Flash

  • Home
  • বিদেশ
  • থাইল্যান্ডের নাইট ক্লাবে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ১৩ জনের
Image

থাইল্যান্ডের নাইট ক্লাবে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ১৩ জনের

ব্যাঙ্কক, ৫ আগস্ট (হি.স.): থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। আহত ও জখম হয়েছেন কমপক্ষে ৩৫ জন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের মাউন্টেন বি নাইট ক্লাবে তখন চলছিল উদ্দাম নৃত্য, হইহল্লা। এমনই সময় নাইট ক্লাবে আগুন লাগে।

ভয়ঙ্কর আগুনে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও অন্তত ৩৫ জন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মাউন্টেন বি নাইট ক্লাবে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। চোনবুরির পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই বলেন, ‘‘রাত একটা নাগাদ আমাদের কাছে আগুন লাগার খবর আসে। দ্রুত সেখানে পৌঁছই। কী ভাবে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। এখনও পর্যন্ত যা খবর পেয়েছি, মৃত ও আহতরা সকলেই থাইল্যান্ডের বাসিন্দা। বাইরের কেউ ছিলেন না।’’

Releated Posts

ফরিদপুরে হিন্দু মন্দিরে চুরি, কালী প্রতিমা-সহ একাধিক ধর্মীয় সামগ্রী খোয়া গেল

ঢাকা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই ফরিদপুর শহরের উত্তর কালীবাড়ি মন্দির থেকে…

ByByNews Desk Sep 21, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top