News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কংগ্রেসের রাজভবন অভিযান, সার্কিট হাউস এলাকায় মিছিল রুখে দিল পুলিশ
Image

কংগ্রেসের রাজভবন অভিযান, সার্কিট হাউস এলাকায় মিছিল রুখে দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ শুক্রবার জনস্বার্থ সংশ্লিষ্ট তিন দফা গুরুত্বপূর্ণ দাবিতে রাজভবন অভিযান সংঘটিত করে কংগ্রেস দল৷ কংগ্রেস দলের নেতাকর্মী সমর্থকরা কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল করে রাজভবন অভিযানের উদ্দেশ্যে রওয়ানা হলে সার্কিট হাউস সংলগ্ণ এলাকায় পুলিশ বেরিকেড তৈরি করে মিছিল আটকে দেয়৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের  ডাকে  বিভিন্ন  দাবি  নিয়ে শুক্রবার রাজভবন অভিযান সংগঠিত করা হয়৷  দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সহ অন্যান্য দাবিতে এদিন রাজভবন অভিযান সংঘটিত করা হয়৷  কংগ্রেস দল  সারাদেশে এই প্রতিবাদ ও  বিক্ষোভ কর্মসূচি পালন করে৷ শুক্রবার সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা  কংগ্রেস ভবন থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে সার্কিট হাউজের সামনে পৌছলে পুলিশ মিছিল আটকে দেয়৷ সেখানে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন কংগ্রেস নেতাকর্মী সমর্থকরা৷ সেখানে বক্তব্য রাখেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনসহ অন্যান্য নেতৃবৃন্দ৷ এদিন রাজভবন অভিযান উপলক্ষে সার্কিট হাউস সংলগ্ণ এলাকায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, রাজ্যের অবস্থা ভয়াবহ৷ একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা দেশে কায়েম হয়েছে৷ কংগ্রেস দল বরাবরের মতোই মানুষের সমস্যা দিয়ে আন্দোলন করে চলেছে৷ আজ রাজভবন অভিযান সংগঠিত করা হয় মূলত তিনটি ইস্যুতে৷ বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ মুদ্রা স্ফিতির হার চরম আকার ধারণ করেছে৷ শাসক দল পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে৷ পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ যেকোন জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে গেছে৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার নতুন করে খাদ্য সামগ্রী ওপর জিএসটি প্রয়োগ করতে শুরু করেছে৷ পার্লামেন্টে এসব বিষয় নিয়ে ঝড় বইতে শুরু করেছে৷ বিগত ৩০ বছরের মধ্যে বর্তমানে মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি বলেও তিনি উল্লেখ করেন৷ গত ১৪ মাসে মুদ্রাস্ফীতি ডাবল ডিজিটে পৌঁছে গেছে৷ আচ্ছা দিনের স্বপ্ণের ফেরিওয়ালা মানুষকে নিঃস্ব করেছে বলে তিনি অভিযোগ করেন৷ ৪০০ টাকার রান্নার গ্যাস সিলিন্ডার ১৩০০ টাকা , পেট্রোল ৬০ টাকার ক্ষেত্রে বর্তমানে শতাধিক টাকায় পৌঁছেছে৷ ইউপিএ সরকারের আমলে দেশের ২৭ কোটি দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের মধ্যে দশ কোটি মানুষকে দারিদ্র্যসীমার উপরে তোলা সম্ভব হয়েছিল৷ বর্তমান সমীক্ষায় দেখা গেছে নতুন করে ২৩ কোটি মানুষ গত আট বছরের শাসনে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে৷ দেশে বর্তমানে গরিবের সংখ্যা আরো বেড়েছে বলে তিনি উল্লেখ করেন৷ সুদীপ বাবু আরো বলেন, ৯৭ শতাংশ মানুষের আয় কমেছে৷ এর মূল কারণ ২০১৬ সালের নভেম্বর মাসে নোট বন্দি এবং অবৈজ্ঞানিকভাবে জিএসটি চালু করা৷ সুদীপ রায় বর্মন বলেন, ইউপিএ সরকারের আমলে পেট্রোলের ওপর এক্সাইজ ডিউটি নেওয়া হতো ৯ টাকা ৪৮ পয়সা এবং ডিজেলের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি নেওয়া হতো তিন টাকা ৫৬ পয়সা৷ বর্তমান সরকারের আমলে পেট্রোলের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি বাড়িয়ে করা হয়েছে ৩২টাকা ৯৮ পয়সা এবং ডিজেলের ক্ষেত্রে করা হয়েছে ৩১ টাকা ৮৩ পয়সা৷ বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন দেশ জাহান্নামে যাচ্ছে৷ মানুষ দিশেহারা৷ কংগ্রেস দল নতুন করে আন্দোলন শুরু করেছে৷ দেশ ও দেশবাসীকে রক্ষার জন্যই কংগ্রেস দল এ আন্দোলন কর্মসূচিতে শামিল হয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ এদিন রাজভবন অভিযানকে কেন্দ্র করে কংগ্রেস দলের নেতা কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top