News Flash

  • Home
  • প্রধান খবর
  • সঞ্জয়ের স্ত্রী বর্ষাকে তলব ইডি-র, ৬ আগস্ট মুম্বইয়ের দফতরে হাজিরা নির্দেশ
Image

সঞ্জয়ের স্ত্রী বর্ষাকে তলব ইডি-র, ৬ আগস্ট মুম্বইয়ের দফতরে হাজিরা নির্দেশ

মুম্বই, ৫ আগস্ট (হি.স.): পাত্র চাওল জমি দুর্নীতি-কাণ্ডে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকে সমন পাঠাল ইডি। বর্ষাকে সমন পাঠিয়ে শনিবার, ৬ আগস্ট হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ৬ আগস্ট মুম্বইয়ে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে বর্ষাকে। এর আগেও বার বার এই আবাসন দুর্নীতি মামলায় বর্ষার নাম উঠেছে। তবে এই প্রথম তাঁকে সমন পাঠানো হল। মুম্বইয়ের গোরেগাঁওতে পাত্র চাওল বস্তির পুনর্গঠন নিয়ে এক হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। এই সূত্রে চার মাস আগে বর্ষা এবং সঞ্জয়ের দুই সহযোগীর ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

তার মধ্যে বর্ষা রাউতের দাদরের ফ্ল্যাটও রয়েছে। পাশাপাশি আলিবাগের আটটি প্লট বাজেয়াপ্ত করা হয়েছে। ওগুলির মালিক বর্ষা এবং স্বপ্না পাটকর। এই স্বপ্না হলেন সঞ্জয়ের ঘনিষ্ঠ সহযোগী সুজিত পাটকরের স্ত্রী। এই দুর্নীতি মামলায় এখন সাক্ষী হয়েছেন স্বপ্না। গত মাসে অভিযোগ করেছেন, তাঁকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তবে এর সঙ্গে কোনও যোগ রয়েছে বলে মানতে চাননি সঞ্জয়। তাঁকে গ্রেফতারের নেপথ্যেও রয়েছে রাজনীতি, অভিযোগ উদ্ধব-ঘনিষ্ঠ এই নেতার। বৃহস্পতিবারই সঞ্জয়ের ইডি-র হেফাজতের মেয়াদ বাড়িয়েছে মুম্বইয়ের বিশেষ আদালত। ৮ আগস্ট পর্যন্ত ইডি-র হেফাজতে থাকবেন শিবসেনা সাংসদ।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top