News Flash

Image

উদয়পুরেও কংগ্রেসের আইন অমান্য আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ দ্রব্যমূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, জিএসটি, বেকারত্ব ও অগ্ণিপথ বাতিলের দাবিতে শুক্রবার দুপুর ১ টায় উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে আইন অমান্য আন্দোলন কর্মসূচি সংঘটিত করে কংগ্রেস কর্মীরা৷ গোমতী জেলার উদয়পুরে শুক্রবার আইন অমান্য আন্দোলন সংঘটিত করল কংগ্রেস৷ গোমতী জেলা কংগ্রেস কর্মীরা মিছিল করে বিক্ষোভ করে দুপুরে উদয়পুর রাধাকিশোরপুর থানার সামনে আসে৷ সেখানে ব্যারিকেড গড়ে তুলে পুলিশ৷ ব্যারিকেড স্থলে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী সমর্থকরা৷ এদিন প্রথমে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে শহরের নানা প্রান্ত থেকে মিছিল করে এসে জমায়েত হয় কংগ্রেস কর্মীরা৷ পরবর্তী সময় শহরের বুক চিরে সেই মিছিল অগ্রসর হতে থাকে সামনের দিকে৷ পরবর্তী সময় রাধাকিশোরপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও  উত্তপ্ত মিছিল আটকাতে সক্রিয় হয়ে ওঠে৷  একটা সময় থানার পুলিশের সাথে দস্তাদস্তি বাদে কংগ্রেস কর্মীদের৷ পরে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথের নেতৃত্বে কংগ্রেস কর্মীদেরকে আটক করে পুলিশ৷ এদিন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে কংগ্রেস নেতারা স্পষ্টভাবে জানান সন্ত্রাসের রাজত্ব কায়েম করা কোন ভাবে চলতে দেওয়া হবে না৷ কংগ্রেস দল এর যোগ্য জবাব দিতে প্রস্তুত৷ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কাঁকড়াবন বিধানসভা কেন্দ্রের কংগ্রেস নেতা রাজিব সমাদ্দার, কংগ্রেসের যুব নেতা অভিজিৎ সরকার সহ গোমতী জেলার কংগ্রেস নেতৃত্বরা৷ এদিনের কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ব্যাপক বিপুল সারা লক্ষ্য করা যায় কংগ্রেস কর্মীদের মধ্যে৷  বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় এদিন থানা চত্বরে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top