News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকার তাইওয়ানে আসা বন্ধ করতে পারবেন না চিন’, হুঙ্কার পেলোসির
Image

আমেরিকার তাইওয়ানে আসা বন্ধ করতে পারবেন না চিন’, হুঙ্কার পেলোসির

টোকিও, ৫ আগস্ট (হি. স.) : চিনকে হুশিয়ারি দিলেন আমেরিকার হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি । তাইওয়ানকে বিচ্ছন্ন করে আমেরিকার কর্মকর্তাদের তাইওয়ানে আসা বন্ধ করতে পারবে না চিন। শুক্রবার জাপানে পৌঁছে এমনই হুঙ্কার দেন ন্যান্সি ।

তাঁর অভিযোগ, তাইওয়ানকে বাকি বিশ্বের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে চিন। সে জন্যই সম্প্রতি ওয়ার্ড হেলথ অর্গানাইজেশনে (হু) যোগ দিতে দেওয়া হয়নি তাইওয়ানকে। পেলোসি বলেছেন, “তাইওয়ানের অন্য জায়গায় যাওয়া, তাইওয়ানকে আন্তর্জাতিক মঞ্চে যোগ দেওয়া রুখে দিতে দিতে চেষ্টা চালাতে পারে চিন। কিন্তু আমাদের তাইওয়ানে আসা আটকাতে পারবে না।” চিনের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে যে তিনি তাইওয়ানে যাননি, সে কথাও টোকিওতে নেমে স্পষ্ট করেছেন পেলোসি। দ্বীপরাষ্ট্রে শান্তি অক্ষুণ্ণ রাখতেই সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন।

গণতন্ত্রের জন্য তাইওয়ানের লড়াই, বৈচিত্রের দিকে অগ্রগতি, বাণিজ্য এবং প্রযুক্তিতে সাফল্যের জন্য তাইওয়ানের প্রশংসা শোনা গিয়েছে আমেরিকার হাউস স্পিকারের গলায়। পাশাপাশি তাইওয়ানের সঙ্গে বিভিন্ন বাণিজ্য চুক্তি ভঙ্গ, অস্ত্রের প্রদর্শন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য চিনের সমালোচনা করেছেন তিনি।-

Releated Posts

বাংলাদেশের কারাগারে ব্যাপক শ্রেণিভিত্তিক বৈষম্যের অভিযোগ, প্রতিবেদনে উঠে এল উদ্বেগজনক চিত্র

ঢাকা, ২০ জুন (আইএএনএস): বাংলাদেশের কারাগার ব্যবস্থা ক্রমশ এক গভীর বৈষম্যমূলক কাঠামোয় পরিণত হয়েছে, যেখানে ধনী ও প্রভাবশালী…

ByByNews Desk Jun 20, 2026

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই লেবাননে ইজরায়েলি বিমান হামলা

বেইরুট, ২০ জুন (আইএএনএস): লেবানন ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই দক্ষিণ লেবাননের সাজদ শহরের…

ByByNews Desk Jun 20, 2026

বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগে বিক্ষোভ তীব্র, দেশজুড়ে প্রতিবাদে হিন্দু সম্প্রদায়

ঢাকা, ২০ জুন (আইএএনএস): ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগের মধ্যেই বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ…

ByByNews Desk Jun 20, 2026

ভারত-কাবুল সম্পর্ক নষ্ট করতে ডিজিটাল প্রচারযুদ্ধ শুরু আইএসকেপির, নজরদারি বাড়াল গোয়েন্দারা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের সাম্প্রতিক প্রচেষ্টার পর এবার ভারতের বিরুদ্ধে ডিজিটাল প্রচারযুদ্ধ…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top