News Flash

  • Home
  • বিদেশ
  • তাইওয়ানকে বিচ্ছিন্ন করার সুযোগ চিনকে দেবে না আমেরিকা : ন্যান্সি পেলোসি
Image

তাইওয়ানকে বিচ্ছিন্ন করার সুযোগ চিনকে দেবে না আমেরিকা : ন্যান্সি পেলোসি

টোকিও, ৫ আগস্ট (হি.স.): তাইওয়ানকে বিচ্ছিন্ন করার সুযোগ চিনকে দেবে না আমেরিকা। চিনকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। টোকিও থেকে ন্যান্সি বলেছেন, তাইওয়ানের সঙ্গে আমাদের বন্ধুত্ব শক্তিশালী। তাইওয়ানে শান্তি ও স্থিতিশীলতার জন্য হাউস এবং সিনেটের অপ্রতিরোধ্য সমর্থন রয়েছে।”

ন্যান্সি পেলোসি আরও বলেছেন, “তারা তাইওয়ানকে অন্যত্র যাওয়া অথবা অংশগ্রহণ থেকে বিরত রাখার চেষ্টা করতেই পারে, কিন্তু আমাদের তাইওয়ানে ভ্রমণে বাধা দিয়ে তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে পারে না…আমরা তাদের (চিন) তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেবই না। তারা আমাদের ভ্রমণের সময়সূচী করছে না, চিনা সরকার তা করছে না।”

ন্যান্সি পেলোসি আরও বলেছেন, “চিনের প্রেসিডেন্টের সঙ্গে আমাদের প্রেসিডেন্টের যোগাযোগ রয়েছে। আমরা দু’টি বড় দেশ এবং আমাদের মধ্যে যোগাযোগ থাকতে হবে… বাণিজ্যিক স্বার্থের কারণে যদি আমরা চিনে মানবাধিকারের পক্ষে কথা না বলি, তাহলে বিশ্বের যে কোনও জায়গায় মানবাধিকার নিয়ে কথা বলার সমস্ত নৈতিক কর্তৃত্ব আমরা হারাবো।”

Releated Posts

ভারত-আফগানিস্তান সম্পর্কের অগ্রগতিতে পাকিস্তান নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ভারত-আফগানিস্তান সম্পর্ক নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে মঙ্গলবার বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Aug 4, 2026

শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে সরকারের কোনও ভূমিকা নেই, জানাল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার নির্ধারিত গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানের সঙ্গে ভারত…

ByByNews Desk Aug 4, 2026

পিওকে-তে বিক্ষোভের আবহে সংবাদমাধ্যমের উপর দমন-পীড়নের অভিযোগ, উদ্বেগ প্রকাশ আন্তর্জাতিক সংগঠনের

নিউ ইয়র্ক, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান অস্থিরতার মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে…

ByByNews Desk Aug 4, 2026

বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ

ঢাকা, ৪ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘জুলাই আন্দোলন’-এর দুই বছর পর বাংলাদেশ কার্যত একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top