News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জামজমকভাবে এবারের দুর্গাপূজার আয়োজন ফ্লাওয়ার্স ক্লাবের
Image

জামজমকভাবে এবারের দুর্গাপূজার আয়োজন ফ্লাওয়ার্স ক্লাবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরের বনেদি ক্লাবগুলোর মধ্যে অন্যতম হলো ফ্লাওয়ার্স ক্লাব৷ এ বছরও বেশ জাকজমকপূর্ণভাবে ফ্লাওয়ার্স ক্লাব শারদ উৎসব পালনের উদ্যোগ গ্রহণ করেছে৷ রাজধানী আগরতলা শহরের ফ্লাওয়ার্স ক্লাব এবছর শারদ উৎসব নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করার উদ্যোগ গ্রহণ করেছে৷ বৃহস্পতিবার ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ক্লাব কর্মকর্তারা জানান এ বছর ফ্লাওয়ারস ক্লাব দুর্গাপূজা করার পাশাপাশি বেশ কিছু সামাজিক কাজেও নিজেদের নিয়োজিত করার উদ্যোগ গ্রহণ করেছে৷ এ বছর দুর্গাপূজা পরিচালনার দায়িত্ব মূলত মা-বোনদের হাতেই অর্পিত হয়েছে৷ ক্লাব কর্মকর্তা জানান এবছর দশটি ক্লাবকে ফ্লাওয়ার্স শারদ সম্মান দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ বিগত বছর পাঁচটি ক্লাবকে শারদ সম্মান দেওয়া হয়েছিল৷ এছাড়া এবছরও শারদ স্মরণিকা প্রকাশ করা হবে৷ পুজো প্যান্ডেল সম্পর্কে বলতে গিয়ে ক্লাব কর্মকর্তারা জানান এবছর রাজস্থানের রাজবাড়ির আদলে ফ্লাওয়ার্স ক্লাবের প্যান্ডেল তৈরি করা হবে৷ স্থানীয় শিল্পী দীপক দে আলোকসজ্জা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন৷ শারদ উৎসবকে সর্বাঙ্গীণ সুন্দর করে তোলার জন্য ক্লাবের তরফ থেকে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়৷ সাংবাদিক সম্মেলনে ক্লাব কর্মকর্তারা জানান বিগত দু’’বছর করোনা ভাইরাস সংক্রমন জনিত কারণে পুজোর আনন্দ তেমনটা উপভোগ করা যায়নি৷ এ বছর বিগত দিনের করোনা মহামারির সংকট কাটিয়ে শারদ উৎসব আনন্দমুখর হয়ে উঠবে বলেও তারা আশা ব্যক্ত করেন৷

Releated Posts

বিজেপির কর্মীরা অনাথ নয়, আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে কড়া হুঁশিয়ারি প্রতিমা ভৌমিকের

আগরতলা, ১৫ জুলাই: রাজনৈতিক হিংসার অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজনৈতিক মহল। বুধবার আগরতলার জিবি…

ByByReshmi Debnath Jul 15, 2026

মাত্র তিনজন শিক্ষকেই চলছে স্কুল, শিক্ষক সংকটে ব্যাহত পঠনপাঠন

আগরতলা, ১৫ জুলাই: কমলাসাগর বিধানসভা এলাকার হরিশনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষাদান।…

ByByReshmi Debnath Jul 15, 2026

মারুতি ইকো গাড়িতে ফেলে আসা ব্যাগ উদ্ধার না হওয়ায় থানায় অভিযোগ, গুরুত্বপূর্ণ নথি হারিয়ে উদ্বেগে মালিক

আগরতলা, ১৫ জুলাই: উদয়পুর থেকে আগরতলা আসার পথে একটি মারুতি ইকো গাড়িতে ফেলে আসা গুরুত্বপূর্ণ নথিপত্রভর্তি ব্যাগ এখনও…

ByByReshmi Debnath Jul 15, 2026

খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন জনজাতি হোস্টেলে খাবারের অনিয়মের অভিযোগ, পরিকাঠামো উন্নয়নের দাবিতে এসএফআই-এর ডেপুটেশন

আগরতলা, ১৫ জুলাই: খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলে খাবারের মান ও পরিমাণ নিয়ে অভিযোগ এবং বিদ্যালয়ের বিভিন্ন…

ByByReshmi Debnath Jul 15, 2026
Scroll to Top