News Flash

  • Home
  • দেশ
  • একগুচ্ছ দাবিতে বামনগাছি স্টেশনে যাত্রীদের বিক্ষোভ
Image

একগুচ্ছ দাবিতে বামনগাছি স্টেশনে যাত্রীদের বিক্ষোভ

বামনগাছি, ৪ আগস্ট (হি. স.) : বৃহস্পতিবার একগুচ্ছ দাবি নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগণার বামনগাছি স্টেশন চত্বরে।

স্টেশন চত্বরে পরিকাঠামো বৃদ্ধি, মহিলা শৌচাগার সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রীরা ও অভিভাবকরা। তাদের সঙ্গে স্থানীয় কিছু তৃণমূল নেতৃত্বও বিক্ষোভে সামিল ছিলেন বলে জানা গিয়েছে। অভিভাবকরা জানিয়েছেন, গত ৩০ জুলাই স্টেশনে দুর্ঘটনার সম্মুখীন হন এক অভিভাবিকা। তারপর থেকেই ক্ষোভ জমতে থাকে যাত্রীদের মধ্যে। ক্ষোভের বহিঃপ্রকাশে আজ স্টেশন চত্বরে বিক্ষোভ দেখান হয়।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার অফিস টাইমে বামনগাছি স্টেশনে স্কুল ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়াল। এই বিক্ষোভে অভিভাকদের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সামিল হয়। একাধিক দাবি নিয়ে বামনগাছি স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপি দিতে এসে এদিন স্টেশন চত্বরে জমায়েত করেন তাঁরা।

বামনগাছি স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিতে পৌঁছয় অভিভাবক সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুল খালেক বলেন, “রেলের যাত্রীদের সুরক্ষার বিষয়টা তাদের দেখা উচিত। আমরা সেই কারণেই একাধিক দাবি নিয়ে স্মারকলিপি জমা দিচ্ছি। আশা করছি, রেল আমাদের দাবিগুলো মেনে নেবেন।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top