News Flash

  • Home
  • প্রধান খবর
  • কমনওয়েলথে ভারতীয় ক্রীড়াবিদদের উপর্যুপরি সাফল্য; খুশির আবহ দেশে, অভিনন্দন রাষ্ট্রপতির
Image

কমনওয়েলথে ভারতীয় ক্রীড়াবিদদের উপর্যুপরি সাফল্য; খুশির আবহ দেশে, অভিনন্দন রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ভারতীয় খেলোয়াড়দের সাফল্যে খুশির আমেজ দেশজুড়ে। নতুন করে দেশের জন্য পদক জিতেছেন সৌরভ ঘোষাল, সৌরভ স্কোয়াশের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতেছেন। ভারোত্তলনে পদক জিতেছেন গুরদীপ সিং। জুডোয় মেডেল এসেছে ভারতের ঘরে, রুপো জিতেছেন তুলিকা মান। হাইজাম্পে পদক জিতে কমনওয়েলথের মঞ্চে ইতিহাস রচনা করেছেন তেজস্বীন শঙ্কর।

কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যে অভিভূত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সকালে একাধিক টুইট করে সমস্ত ক্রীড়াবিদদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি। স্কোয়াশের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জয়ী সৌরভকে অভিনন্দন জানিয়ে টুইট বার্তায় রাষ্ট্রপতি জানান, পুরুষদের সিঙ্গলস স্কোয়াশে ভারতের হয়ে প্রথম পদক জিতে নতুন স্থান অর্জন করেছেন আপনি। গুরদীপ সিং, তুলিকা মান, তেজস্বীন শঙ্কর সকলকেই অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top