News Flash

Image

ভোটার তালিকা নাম তোলা নিয়ে বিলোনীয়ায় বৈঠক

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৪ আগস্ট৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে অতিরিক্ত জেলা শাসকের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ অতিরিক্ত জেলা শাসক বলেন নির্বাচন দপ্তর থেকে ভোটার তালিকার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন৷ এখন থেকে ভোটার তালিকা নাম অন্তর্ভুক্তিকরণ এর ক্ষেত্রে শুধুমাত্র একটি তারিখে ভিত্তি বছর ধরা হবে না৷ প্রতিবছর ১লা জানুয়ারি, ১লা এপ্রিল, ১লা জুলাই এবং ১লা অক্টোবর এই তারিখে ভিত্তি বর্ষ ধরা হবে৷ এছাড়াও ১৭ বছর ঊর্ধ ব্যক্তিরাও আবেদন করতে পারবেন ভোটার তালিকায় নাম উঠানোর জন্য৷ এই বিষয়ে বৃহস্পতিবার  দক্ষিণ জেলার জেলা শাসক অফিসের  কনফারেন্স হলে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের কর্মীদের সাথে ভোটার তালিকার সামারি রিভিশন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত জেলাশাসক সুমিত লোধ৷ তিনি জানান এই বছর ৯ ই নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে৷ তারপর ঐদিন থেকেই ক্লেইম এবং অবজেকশন জানানো যাবে চলবে, ৮ই ডিসেম্বর পর্যন্ত৷ ২৬ শে ডিসেম্বর পর্যন্ত হিয়ারিং চলবে এবং পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হবে ৫ই জানুয়ারি ২০২৩৷ এই বিষয়ে ব্যাপক প্রচার এবং সকলের সহযোগিতা কামনা করছে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top