News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্রমণ বেড়ে ১৯,৮৯৩; আরোগ্যের হার ৯৮.৫০ শতাংশ, মৃত্যু ৫৩ জনের
Image

কোভিড-সংক্রমণ বেড়ে ১৯,৮৯৩; আরোগ্যের হার ৯৮.৫০ শতাংশ, মৃত্যু ৫৩ জনের

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের অনেকটাই বেড়েছে, দৈনিক মৃত্যুর সংখ্যাও চিন্তা বাড়াচ্ছে। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৯৩ জন। ভারতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,২৬,৫৩০-তে পৌঁছেছে, বুধবার সারাদিনে মৃত্যু হয়েছে ৫৩ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমলেও ১ লক্ষ ৩৬ হাজারের ঊর্ধ্বেই রয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪০,৮৭,০৩৭-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৯৩ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ৩৬ হাজার ৪৭৮-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩৮ লক্ষ ২০ হাজার ৬৭৬ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২,০৫,২২,৫১,৪০৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,৫৩০ জন (১.১৯ শতাংশ)। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৪,২৪,০২৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫০ শতাংশ।

Releated Posts

দিল্লি, পাঞ্জাব, কর্নাটক ও তেলেঙ্গানায় ভোটার তালিকার বিশেষ সংশোধনের সূচিতে পরিবর্তন করল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ১৫ জুলাই(আইএএনএস) : দিল্লি, পাঞ্জাব, কর্নাটক এবং তেলেঙ্গানায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা…

ByBySandeep Biswas Jul 15, 2026

সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি নিয়ে কেন্দ্র ও দিল্লি সরকারকে জবাবদিহির নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১৫ জুলাই: অনশনরত জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি নিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় বুধবার কেন্দ্র…

ByBySandeep Biswas Jul 15, 2026

রথ প্রস্তুত, কড়া নিরাপত্তায় সেজে উঠেছে পুরী; বৃহস্পতিবার শুরু জগন্নাথদেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা

ভুবনেশ্বর, ১৫ জুলাই (আইএএনএস): ওডিশার পবিত্র শহর পুরী বিশ্ববিখ্যাত রথযাত্রার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বৃহস্পতিবার (১৬ জুলাই) দ্বাদশ শতকের…

ByByNews Desk Jul 15, 2026

নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টের, বলল ‘বিষয়টি আর প্রাসঙ্গিক নয়’

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পরীক্ষার পুনঃপরীক্ষার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা (পিআইএল) বুধবার খারিজ করে দিল…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top