News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক নিয়োগের দাবীতে খোয়াইয়ে চাক্কা জ্যাম বাম ছাত্রসংগঠনের
Image

শিক্ষক নিয়োগের দাবীতে খোয়াইয়ে চাক্কা জ্যাম বাম ছাত্রসংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷। শিক্ষক নিয়োগের দাবিতে খোয়াইয়ে এসএফআই এবং টিএসইউর যৌথ উদ্যোগে চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হয়৷ এদিন বাম ছাত্র সংগঠনের তরফ থেকে সড়ক অবরোধ করা হয়৷ শিক্ষকের সংকট চলছে সারা রাজ্য জুড়ে৷ বিভিন্ন সুকলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের অভাব৷ নেই বিষয় শিক্ষকও৷ ছাত্র শিক্ষকের আনুপাতিক হারে শিক্ষক নিয়োগ করার দাবিতে এস এফ আই ও টি এস ইউ যৌথ উদ্যোগে চাক্কা জ্যাম কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ বুধবার সকাল এগারোটায় সারা  রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে এসএফআই এবং টিএসইউ খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে খোয়াই তেলিয়ামুড়া সড়কের উপর চাক্কা জ্যাম কর্মসূচি আয়োজি হয়৷ সিপিআইএম খোয়াই জেলা কার্যালয়ের সামনে ১৫ মিনিট রাস্তা অবরোধ করা হয়৷ তাদের দাবি সমস্ত সুকলে পর্যাপ্ত পরিমানে শিক্ষক নিয়োগ করতে হবে এবং  রাজ্যে প্রায়  টেট উত্তীর্ণদের অবিলম্বে চাকরি প্রধান করে সমস্ত সুকলে শিক্ষক স্বল্পতা দূরীকরণ  করতে হবে৷ জানান এই দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷ রাজ্যের অন্যান্য স্থানেও বাম ছাত্র সংগঠনের উদ্যোগে প্রতীকি চাকা কর্মসূচি সংঘটিত করা হয়৷ অবিলম্বে রাজ্যের সুকলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা না হলে ছাত্র সংগঠন আরও বৃহত্তর আন্দোলনের শামিল হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়

 আগরতলা, ৩ মে: রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল, নেশা কারবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর…

ByByReshmi Debnath May 3, 2026

আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি

আগরতলা, ৩ মে: সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top