News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় সড়কের বেহাল অবস্থা, প্রতিবাদে আমবাসায় অবরোধ
Image

জাতীয় সড়কের বেহাল অবস্থা, প্রতিবাদে আমবাসায় অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ বেহাল আসাম আগরতলা জাতীয় সড়ক দ্রুত সংস্কারের দাবিতে বুধবার সকাল থেকে আমবাসায় অবরোধ আন্দোলনে শামিল হয় ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ৷ জাতীয় সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে চলছে৷ আঠারোমুড়া  ও লংতরাই  পাহাড়ের বিভিন্ন জায়গায় যান চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে৷ অতিসত্বর ওই সব বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহা সংঘ৷ বুধবার সকাল ৯ঃ৪৫ মিনিট থেকে আমবাসা কমলপুর চৌমুহনীতে জাতীয় সড়ক অবরোধে বসে যান চালকরা৷ পাশাপাশি এদিন আমবাসা থেকে কমলপুর যাবার রাস্তাও অবরোধ করে যান চালকরা৷ তাদের দাবি অতিসত্বর রাস্তা সংস্কার করতে হবে৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ৷ অবরোধকারীদের সাথে কথা বলার পরও কোন সুরাহা না হওয়ায় ছুটে আসেন ডিসিএম সহ আমবাসা মহকুমা শাসক৷ পর্যায়ক্রমিকভাবে চলছে প্রশাসনিক কর্তাদের সাথে অবরোধকারী যানচালকদের আলোচনা৷ রাস্তার উভয় পাশে আটকে পড়ে দূর পাল্লার লরিসহ ছোট বড় যানবাহন৷ তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top