News Flash

  • Home
  • দেশ
  • ক্যানিংয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ আশা কর্মীদের
Image

ক্যানিংয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ আশা কর্মীদের

ক্যানিং, ৩ আগস্ট (হি. স.) : ন্যায্য বেতন, সরকারি কর্মীর স্বীকৃতি সহ নানা দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা। প্রায় শ’দুয়েক আশা কর্মী বুধবার সকালে ক্যানিং বারুইপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। ক্যানিং মহকুমা হাসপাতালের সামনেই চলা এই বিক্ষোভে এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। দীর্ঘ প্রায় দু ঘণ্টার বিক্ষোভের পর অবশেষে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে ওঠে অবরোধ। তবে সমস্যার সমাধান না হলে ফের আন্দোলনে নামার হুমকি দিয়েছেন আশা কর্মীরা।

২১ হাজার টাকা বেতন, সরকারি সমস্ত পরিষেবা, বকেয়া টাকা ফেরত সহ সর্বোপরি সরকারি কর্মচারীর স্বীকৃতির মতো নানা দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন আশা কর্মীরা। বারে বারে প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়ে ও কোন লাভ হয়নি। আর সেই কারণে বিগত কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজেদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ, আন্দোলন করছেন এই আশা কর্মীরা। বুধবার সকালে একই দাবিতে প্রথমে ক্যানিংয়ে মহকুমা অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। কিন্তু এদিন মহকুমা অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক অফিসে উপস্থিত না থাকায় ক্যানিং মহকুমা হাসপাতালের সামনেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন আশা কর্মীরা। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ক্যানিং বারুইপুর রোড। দীর্ঘ যানজটে ভোগান্তি শুরু হয় সাধারণ নিত্যযাত্রীদের। দীর্ঘ প্রায় দু ঘন্টা অবরোধ বিক্ষোভের পর পুলিশ ও স্থানীয় বিডিওর হস্তক্ষেপে ওঠে অবরোধ। আশাকর্মীদের কয়েকজনকে নিয়ে তাঁরা বৈঠক করেন। তাঁদের দাবি সম্বলিত স্মারকলিপি স্বাস্থ্যকর্তাদের নির্দেশে গ্রহণ করেন ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার অপূর্বলাল সরকার। আশাকর্মীদের এই দাবিদাওয়ার বিষয়ে স্বাস্থ্যভবনকে বিস্তারিত জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয় এদিন। তবে নিজেদের দাবি না মিটলে এ বিষয়ে আবারও আন্দোলনে পথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আশাকর্মীরা। 

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top