News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া টিকিট কাউন্টর বন্ধ, হয়রানির শিকার যাত্রীরা
Image

তেলিয়ামুড়া টিকিট কাউন্টর বন্ধ, হয়রানির শিকার যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ আগস্ট৷৷ রেল স্টেশনের ইউ.টি.এস কাউন্টার তথা টিকিট কাউন্টার আট দশ দিন যাবত বন্ধ৷ ফলে যাত্রী দুর্ভোগ চরমে৷ ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশনে৷
জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমার ত্রিশাবাড়ী স্থিত তেলিয়ামুড়া রেল স্টেশনের উপর নির্ভর করে তেলিয়ামুড়া, কল্যাণপুর খোয়াই, তৈদু, অম্পি, বড়মুড়া এলাকার মানুষেরা বিভিন্ন স্থানে পাড়ি দেন৷ আজ থেকে ৮-১০ দিন পূর্বে তেলিয়ামুড়া রেল স্টেশনের ইউ.টি.এস তথা টিকেট কাউন্টারের মেশিনটি বিকল হয়ে পরে রয়েছে৷ ফলে যাত্রীরা দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে৷ জানা গেছে, ৮-১০ দিন পূর্বে আচমকাই যাত্রীদের মধ্যে টিকেট প্রদান করতে গিয়ে মেশিনটি বিকল হয়ে পরেছিল৷ এরপর ভারতীয় রেল দপ্তর থেকে এই বিকল মেশিনটি সাড়াইয়ের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি এখন পর্যন্ত৷ আর তার ফলেই দেখাতে যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ৷ জানা গেছে,তেলিয়ামুড়া রেল  স্টেশনের স্টেশন মাস্টার যাত্রীদের জানিয়ে দেয়, টিকেট ছাড়াই রেলে যাত্রা করা যাবে৷ টি.টি কে আগরতলা বাবদ ১০ টাকা দিলেই চলবে৷ তবে তেলিয়ামুড়া রেলস্টেশনের টিকিট মেশিনটি কবে নাগাদ স্বাভাবিক হবে তা নিয়ে রয়েছে প্রশ্ণ৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top