News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজার থানায় ওসির উপস্থিতিতে যান চালকদের নিয়ে প্রয়াস অনুষ্ঠান
Image

শান্তিরবাজার থানায় ওসির উপস্থিতিতে যান চালকদের নিয়ে প্রয়াস অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২ আগস্ট৷৷  রাজ্যে প্রতিনিয়ত নানান জায়গায় দুর্ঘটনা ঘটে যাচ্ছে৷  এরমধ্যে যান চালকদের অসবাধনতার জন্য ঘটে যাচ্ছে বড়সড় দুর্ঘটনা৷  এই দুর্ঘটনায় প্রাণ হারাতে হচ্ছে লোকজনদের৷ এই যান দুর্ঘটনা কমানোর জন্য মঙ্গলবার শান্তির বাজার থানায় ওসি বিশ্বজিৎ দের্বমার উপস্থিতিতে শান্তির বাজারের যান চালকদের নিয়ে হয় প্রয়াস অনুষ্ঠান৷
আজকের এই আলোচনায় কিভাবে দুর্ঘটনা কমানো যায় তা নিয়ে আলোচনা করা হয়৷  যান চালকদের যান চলাচলের ক্ষেত্রে অতিরুক্ত যাত্রী বহন না করার জন্য বিশেষ আহ্বান জানানো হয়৷  অপরদিকে যান বাহন চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলার জন্য ও সর্বদা সিট বেল্ট পরিধান করার জন্য জানানো হয়৷  প্রত্যেক যান চালক ঘর থেকে বের হবার সময় নিজ নিজ যানবাহন সঠিকভাবে দেখার জন্য জানানো হয়৷  
যাতে করে যান বাহনের ব্রেক ঠিক রয়েছে কিনা বা যানবাহনে কোনোপ্রকারের যান্ত্রিক গলযোগ রয়েছে কিনা তা বুঝা যাবে৷ এতেকরে যানবাহনকে মাঝ রাস্তায় দুর্ঘটনার কবলে পরতে হবেনা৷  আজকের এই আলোচনা সভায় ওসি বিশ্বজিৎ দেবর্বমা যান চালকদের দুর্ঘটনা এড়াতে বিভিন্ন দিকগুলি তুলে ধরেন৷  এই আলোচনা সভায় উপস্থিত যান চালকরা মনযোগ সহকারে ওসির বক্ত্যব্য শুনেন ও আগামীদিনে সমস্ত প্রকারের ট্রাফিক বিধি মেনে চলে যান বাহন চালাবেন বলে জানান৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top